Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

জাতীয় সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি: নৌবাহিনী শীর্ষে

October 23, 2025
in খেলা
জাতীয় সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি: নৌবাহিনী শীর্ষে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা:

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলমান ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার তৃতীয় দিনও নতুন জাতীয় রেকর্ডের সাক্ষী হলো। বুধবার তিনটি নতুন জাতীয় রেকর্ড হওয়ায় এবারের আসরে মোট ১৫টি নতুন জাতীয় রেকর্ড স্থাপিত হলো।

তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ছিলেন নৌবাহিনীর তারকা সাঁতারু সামিউল ইসলাম রাফি, যিনি ১০০ মিটার ব্যাক স্ট্রোকে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। রাফি ৫৭.৯৫ সেকেন্ড সময় নিয়ে ২০২৩ সালে নিজের করা ৫৮.৪৫ সেকেন্ডের রেকর্ডটি ভেঙে দেন। এর মাধ্যমে প্রতিযোগিতাটিতে তিনি ব্যক্তিগত ইভেন্টে মোট ছয়টি এবং একটি দলীয় ইভেন্টে নতুন রেকর্ড গড়েন।
এদিকে বাকি দুটি রেকর্ড হয়েছে পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক এবং নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে। পুরুষদের ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেনাবাহিনীর সাঁতারু তন্ময় মালি ২৯.৫৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। অন্যদিকে, নারীদের ৪×২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনীর এ্যানি, রূপা, যুথী ও টুম্পা জুটি নতুন রেকর্ড স্থাপন করে।

এদিকে, ওয়াটার পোলো প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনী। তারা বৃহস্পথিবার শিরোপার জন্য লড়বে।

পদক তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। তৃতীয় দিন শেষে তারা ২৭টি স্বর্ণ, ২০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে প্রথম স্থানে আছে। ৯টি স্বর্ণ, ১৬টি রৌপ্য ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া, বিকেএসপি ০৩টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০৬টি ব্রোঞ্জ পদক পেয়ে তৃতীয় স্থানে আছে।

বৃহস্পতিবার বিকেল তিনটায় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

 

সিএনএস//এল//

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জমকালো আয়োজনে শুরু হলো কাভা কাপ ভলিবল

Next Post

বিটিভির মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে বিচার শুরু

Related Posts

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই
খেলা

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী
খেলা

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
খেলা

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

Next Post
বিটিভির মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে বিচার শুরু

বিটিভির মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে বিচার শুরু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

22 October 2025

জাতীয় সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি: নৌবাহিনী শীর্ষে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার