Monday, August 10, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘টক্সিক’ ট্রেলারে, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ

August 9, 2026
in বিনোদন
‘টক্সিক’ ট্রেলারে, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। মুক্তির অপেক্ষায় থাকা এই মেগা অ্যাকশন সিনেমাটির ট্রেলারে রীতিমতো ঝড় উঠেছে। ৪ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে ‘রকিভাই’খ্যাত কন্নড় মেগাতারকা যশ যেন তাণ্ডব মাতালেন।

কন্নড় সিনেমার গ্লোবাল আইকন যশ পর্দায় ফিরছেন এক চরম রুদ্ররূপ ও ভয়ংকর অবতারে। ৮ আগস্ট প্রকাশিত হলো তার বহুল প্রতীক্ষিত নতুন থ্রিলারটির অফিসিয়াল ট্রেলার। ট্রেলারটি প্রকাশ্যে আসার পরপরই শোরগোল পড়ে যায়। ২৪ ঘণ্টা না পেরোলেও এরই মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ট্রেলারটি দেখেছেন।

গীতু মোহনদাসের পরিচালনায় নির্মিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ট্রেলারটি শুরু হয় এক অনিয়ন্ত্রিত তাণ্ডব দিয়ে, যেখানে ভয়াবহ গ্যাংস্টার ড্রামা, জটিল সম্পর্কের টানাপোড়েন এবং সবচেয়ে বড় চমক হিসেবে যশের দ্বৈত অবতার দর্শকদের স্তব্ধ করে দেয়।

ট্রেলারে যশকে দুটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যায়। ট্রেলারে একটিতে লম্বা চুল এবং অন্যটিতে ধারালো দাড়ি ও ছোট চুলে দুই ভাইয়ের ভূমিকায় দেখা যায় তাকে। সম্পূর্ণ ভিন্ন আদর্শের এই দুই ভাই রক্তক্ষয়ী এক সংঘাতের মুখোমুখি দাঁড়িয়েছে। যশের এই নতুন অবতার তার আগের সব অন-স্ক্রিন চরিত্রকে ছাপিয়ে যাবে বলে ভক্তদের অনুমান, যা সিনেমার উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।ছবিটিতে সার্কাস শিল্পীর ভূমিকায় কিয়ারা আদভানির উপস্থিতি গল্পে রোমান্সের স্বাদ আনে, তবে সেই প্রেম মোটেও স্বাভাবিক নয়। পাশাপাশি নায়কের জীবনে আসা অন্যান্য নারীদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত জটিল ও বিপজ্জনক।

ট্রেলারে কেবল একগুচ্ছ তারকা নয়, বরং সাজানো হয়েছে রহস্যের এক অদ্ভুত মায়াজাল। নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের সংক্ষিপ্ত কিন্তু রহস্যময় উপস্থিতি পুরো কাস্টিংকে করেছে দারুণ জমকালো।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর অভাবনীয় সাফল্যের পর এটিই তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। তা ছাড়া চলতি বছরের নভেম্বরে মুক্তি পেতে যাওয়া নীতীশ তিওয়ারির পৌরাণিক প্রজেক্ট ‘রামায়ণ’-এ রাবণ হিসেবে দেখা যাবে তাকে, যেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মোবাইল ব্যাংকিংয়ে মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ

Next Post

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

Related Posts

ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমান শাহর মামা
বিনোদন

ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমান শাহর মামা

সালমান শাহ হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো ডনকে
বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় কারাগারে পাঠানো হলো ডনকে

সালমান শাহ হত্যা মামলায় ডন আটক
বিনোদন

সালমান শাহ হত্যা মামলায় ডন আটক

Next Post
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকীর উপকারিতা

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকীর উপকারিতা

সৌদিতে অগ্নিকাণ্ডে নাটোরের তিন প্রবাসী নিহত

সৌদিতে অগ্নিকাণ্ডে নাটোরের তিন প্রবাসী নিহত

ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমান শাহর মামা

ডন ও শাবনূর জানাজায় না আসায় প্রশ্ন তুললেন সালমান শাহর মামা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

09 August 2026

‘টক্সিক’ ট্রেলারে, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার