স্পোর্টস ডেস্ক
অজিদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে উড়ন্ত শুরু পেয়েছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় মাঠে নামবে টাইগাররা।
ম্যাকাই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু। এই প্রথমবার এখানে কোনো আন্তর্জাতিক পুরুষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে ম্যাকাই টেস্টে প্রথম দিনের সব টিকিট শেষ বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, আগস্ট মাসে সাধারণত অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেট খেলা না হলেও উত্তরাঞ্চলে আয়োজিত এই সিরিজটি নিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক সমর্থকদের আগ্রহ অপ্রত্যাশিত এবং দারুণ প্রশংসনীয়।
কুইন্সল্যান্ড সরকার এবং ম্যাকাইয়ের স্থানীয় কাউন্সিল জানিয়েছে, এই ম্যাচকে কেন্দ্র করে আঞ্চলিক পর্যটনশিল্প এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ২২ আগস্ট থেকে শুরু হওয়া টেস্টটি চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এই টেস্ট ম্যাচের প্রতিটি দিনের খেলা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।










Discussion about this post