Friday, October 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ইউক্রেনে রাতের আঁধারে রুশ তাণ্ডব: ঘুমন্ত শিশুসহ প্রাণ গেল ২৮ জনের

October 8, 2026
in আন্তর্জাতিক
ইউক্রেনে রাতের আঁধারে রুশ তাণ্ডব: ঘুমন্ত শিশুসহ প্রাণ গেল ২৮ জনের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ বিভিন্ন এলাকায় রাতভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। বুধবারের (৭ অক্টোবর) এই হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫ জনই শিশু। চেরনিহিভের প্রিলুকি জেলায় একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট ব্লকে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে ঘুমন্ত অবস্থায় এসব শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

শক্তিশালী এই বিস্ফোরণে ভবনটির অর্ধেক অংশই পুড়ে যাওয়া কংক্রিট ও ধাতব কাঠামোর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র ১২ মাস এবং একজনের বয়স আট বছর। পরে ধ্বংসস্তূপ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রিলুকির ওই নির্দিষ্ট অ্যাপার্টমেন্ট ভবনেই ২০ জনের প্রাণহানি ঘটেছে এবং হামলায় আরও সাত শিশুসহ বহু মানুষ আহত হয়েছেন।

দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে এই ব্যাপক হামলা চালায় রাশিয়া। এই ঘটনাকে চলমান সংঘাতের অন্যতম ‘ঘৃণ্য হামলা’ হিসেবে উল্লেখ করে প্রেসিডেন্ট জেলেনস্কি ক্ষোভ প্রকাশ করেছেন।

তিনি অভিযোগ করেন, বেসামরিক সাধারণ মানুষ ও জীবনযাত্রাকে লক্ষ্য করে রাশিয়ার এই হামলা মূলত সন্ত্রাস সৃষ্টির একটি সুপরিকল্পিত পদক্ষেপ। তিনি আরও জানান, কিছু ড্রোন ভূপাতিত করা সম্ভব হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ঠেকানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে; তাই দ্রুত নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি।

এদিকে, শীতকাল ঘনিয়ে আসার সাথে সাথে রাজধানী কিয়েভেও হামলার মাত্রা ও আতঙ্ক বহুগুণ বেড়েছে। অবিরাম বিমান হামলার সতর্ক সংকেত (সাইরেন) বাজায় উদ্বিগ্ন বাসিন্দারা ব্যাগ, কম্বল ও শোয়ার মাদুর নিয়ে রাতের বেলা সাবওয়ে স্টেশনগুলোতে আশ্রয় নিচ্ছেন।

প্রিলুকি অঞ্চলে হামলায় বেঁচে ফেরা ওলেনা সায়ুন নামের এক বাসিন্দা জানান, ঘুমন্ত অবস্থায় তাদের ওপর এই বিপর্যয় নেমে আসে। নিজেদের শরীর দিয়ে শিশু সন্তানকে আগলে রেখে তারা প্রাণে বাঁচলেও মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন। সামরিক কোনো লক্ষ্য ছাড়াই সাধারণ মানুষের বসতিতে এমন নিষ্ঠুর হামলার কারণে পুরো দেশজুড়েই এখন গভীর আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। সূত্র : এএফপি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

Next Post

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

Related Posts

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের ২ বিজ্ঞানী
আন্তর্জাতিক

রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের ২ বিজ্ঞানী

কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার
আন্তর্জাতিক

কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে হামলা: ২৩ ভারতীয় নাবিক উদ্ধার

Next Post
নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক

১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দর পেলো দুবাই

১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দর পেলো দুবাই

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর

১১ ক্লাব নিয়ে শনিবার শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

১১ ক্লাব নিয়ে শনিবার শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

আরও পাঁচজনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু,

আরও পাঁচজনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু,

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 October 2026

ইউক্রেনে রাতের আঁধারে রুশ তাণ্ডব: ঘুমন্ত শিশুসহ প্রাণ গেল ২৮ জনের

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার