Saturday, June 27, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

টিউলিপের চিঠি পেয়েছেন কিনা, জানালেন প্রেস সচিব

June 8, 2025
in জাতীয়
টিউলিপের চিঠি পেয়েছেন কিনা, জানালেন প্রেস সচিব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্য সরকারের মন্ত্রী পদ থেকে পদত্যাগ করা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (৮ জুন) বিকেলে চিঠির বিষয়ে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আমরা টিউলিপ সিদ্দিকের কোনো চিঠি পাইনি। ৫ জুন তারিখ থেকে আমরা ছুটিতে আছি।

আগামীকাল সোমবার (৯ জুন) লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ১৪ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

এর মধ্যে আজ ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সুযোগ চেয়েছেন টিউলিপ সিদ্দিক। সাক্ষাতে তিনি ‘ভুল বোঝাবুঝি’ দূর করতে চান। এ উদ্দেশে ইউনূসের আসন্ন যুক্তরাজ্য সফরে সাক্ষাৎ চেয়ে তিনি একটি চিঠিও পাঠিয়েছেন।

গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে অতিরিক্ত সুবিধা গ্রহণের অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পদত্যাগে বাধ্য হয় এবং তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চলছে।

গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস তাকে নির্দোষ ঘোষণা করলেও টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেন। তিনি বলেছিলেন, বিতর্ক কেয়ার স্টারমারের নতুন সরকারের জন্য ‘বিব্রতকর’ হয়ে দাঁড়িয়েছে।

গত মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে, যা টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুজন ব্যক্তির নামে ছিল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (৯ জুন) লন্ডন সফরে যাচ্ছেন। ব্রিটিশ রাজপরিবারের আয়োজনে তাকে কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হবে। এ ছাড়া আন্তর্জাতিক থিংক ট্যাংক চ্যাথাম হাউসের সঙ্গে তার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। ড. ইউনূসের এই সফরে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস ও প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘ভুল বোঝাবুঝি’ মেটাতে ড. ইউনূসের সাক্ষাৎ চান টিউলিপ

Next Post

প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ

Related Posts

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
জাতীয়

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পবিত্র আশুরা আজ 
জাতীয়

পবিত্র আশুরা আজ 

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ
জাতীয়

ডা. আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল, বেতন ফেরতের নির্দেশ

Next Post
প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ

প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

বাজারে মাছ-মুরগি-সবজির দাম চড়া

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

প্রত্যেকের শরীরে ধারালো অস্ত্রের আঘাত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

জার্মানিকে হারিয়ে ইকুয়েডরের ইতিহাস

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 June 2025

টিউলিপের চিঠি পেয়েছেন কিনা, জানালেন প্রেস সচিব

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার