Wednesday, September 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ডাকসু নির্বাচন নিয়ে উপ-প্রেস সচিবের পোস্ট

September 8, 2025
in শিক্ষা
ডাকসু নির্বাচন নিয়ে উপ-প্রেস সচিবের পোস্ট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দেওয়া সেই পোস্টে তিনি লিখেছেন, আমাদের প্রেস উইংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রী আছি তিনজন। স্বাভাবিক কারণেই ডাকসু নির্বাচন নিয়ে আমাদের বাড়তি একটা কৌতূহল আছে।

কয়েকদিন আগে সবাই মিলে ঠিক করেছিলাম ডাকসু নির্বাচনের প্রচার-প্রচারণা দেখতে যাব। ক্যাম্পাসের উদ্দেশ্য রওনা হয়েছি মাত্র- এমন সময় খবর এলো নির্বাচন স্থগিত। এই ঘটনায় যেকোনো মুহূর্তে ক্যাম্পাস উত্তাল হয়ে উঠতে পারে এমন একটা আশঙ্কায় সেদিকে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হলো।

সময়টা কাজে লাগাতে গেলাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে। সাহিত্য কেন্দ্রের ছাদে সুন্দর একটা ক্যান্টিন আছে। সেখানে বসে সিঙ্গারা খাচ্ছিলাম। সিঙ্গারা বাসি ছিল। এ নিয়ে দুঃখ বোধটা মুহূর্তে উবে গেল, যখন জানলাম ডাকসু নির্বাচন স্থগিতের আদেশটাই স্থগিত হয়ে গেছে। কিন্তু আমাদের আর ক্যাম্পাসে যাওয়া হয়নি, আবার কোন কুফা লাগে এই আশঙ্কায়।

আমার ক্যাম্পাস জীবনে ডাকসু ছিল ঐ ছাত্রীর মতোই যে কি-না ক’দিন আগে বলেছিল এটা তার কাছে কেবলই চা-সিঙ্গারা খাওয়ার জায়গা। এখানে যে নির্বাচনও হয় এটা সে জানতো না।

একবার মুহসীন হলে কিছু ছেলের ডায়রিয়া হয়েছিল। অনেক রাতে তাদের দেখতে এসেছিলেন মেয়াদ উত্তীর্ণ ভিপি আমানউল্লাহ আমান। চা-সিঙ্গারা বাদে সেটাই ছিল আমার জীবনের একমাত্র ডাকসু দেখা।

এবার তাই খুব করে চাইছি নির্বাচনটা যেন ভালোভাবে শেষ হয়। আমাদের জাতীয় রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রে যে নেতৃত্ব শূন্যতা তার বড় কারণ ডাকসুসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের অনুপস্থিতি।

ডাকসুতে এবার কে জিতবে জানি না। যারা হারবে আমি মনে করি তাদেরও হতাশ হওয়ার কিছু নেই। হেরে যাওয়া মানেই হারিয়ে যাওয়া নয়।

নির্বাচনের ফলাফল যেমনই হোক, এই নির্বাচনসহ অন্য যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ক’দিনে যে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে যারা প্রার্থী হয়েছেন, তারাই আগামী দিনে জাতীয় রাজনীতির হাল ধরবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। সব প্রার্থীর জন্যই আগাম শুভকামনা রইলো।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

কবিতা ‘ভাবনাহীন প্রান্তর’

Next Post

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

Related Posts

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী
শিক্ষা

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ
শিক্ষা

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু
শিক্ষা

হঠাৎ অসুস্থ হয়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

Next Post
হবিগঞ্জে গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, ১০ বছরে মিলবে ৪৭০০ কোটি টাকার গ্যাস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

রূপগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ১২

নিউ গিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গ্রেপ্তার

নিউ গিনি প্রপার্টিজে হামলা: মেজর জেনারেল (অব.) গ্রেপ্তার

জামিন পেলেন গাজী নজরুলের ১ম স্ত্রী

জামিন পেলেন গাজী নজরুলের ১ম স্ত্রী

মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়ে গেল এমপি নজরুলের!

মরিয়মের পরিবারের সঙ্গে আপস হয়ে গেল এমপি নজরুলের!

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 September 2025

ডাকসু নির্বাচন নিয়ে উপ-প্রেস সচিবের পোস্ট

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার