Sunday, October 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস, ভাড়ার তালিকা

August 19, 2026
in অন্যান্য
ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস, ভাড়ার তালিকা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীসহ দেশের তিন শহরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’। নারী যাত্রীদের কাছে বিশেষ এই সেবা ইতোমধ্যে ‘পিংক বাস’ নামে পরিচিতি পেয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া মিলিয়ে ১৪টি বাস নিয়ে যাত্রা শুরু করেছে এই বিশেষ সেবা।

বিআরটিসি জানিয়েছে, ঢাকায় ১০টি বাস, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস পরিচালিত হবে। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা। ফলে নারী যাত্রীরা নারী চালক, কন্ডাক্টর ও সহযাত্রীদের সঙ্গে যাতায়াতের সুযোগ পাবেন।

ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস

প্রাথমিক পর্যায়ে রাজধানীর ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি রুট হলো-

নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল: কোকাকোলা, নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন, গুলিস্তান ও মতিঝিল।

তালতলা-মতিঝিল: তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বৌদ্ধ মন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর, সচিবালয় হয়ে মতিঝিল।

ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও: ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও জিপিও।

এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর-বিমানবন্দরসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বিশেষ এই বাস চলবে।

বিআরটিসির তথ্য অনুযায়ী, ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস।

কেমন হবে ভাড়া?

পিংক বাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করা হবে। যাত্রীদের সুবিধার জন্য বাস, ডিপো ও কাউন্টারের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙিয়ে দেওয়া হয়েছে।

তবে চট্টগ্রামের পিংক বাসে দূরত্বভেদে ভাড়া ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

থাকছে ই-টিকিট ও ভেহিক্যাল ট্র্যাকিং

যাত্রীসেবা আরও সহজ করতে বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে বিআরটিসি। এ লক্ষ্যে বিআরটিসি ও ‘সহজ ডট কম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে। এর ফলে নারী যাত্রীরা বাসে ওঠার আগেই ডিজিটাল মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।

পাশাপাশি প্রতিটি বাসে যুক্ত করা হয়েছে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস)। এর মাধ্যমে বাসের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

এ ছাড়া নির্ধারিত স্টপেজে বাস থামানোর ব্যবস্থা রাখা হয়েছে। এতে যাত্রীদের ওঠানামা আরও সুশৃঙ্খল হওয়ার পাশাপাশি নারী যাত্রীদের নিরাপত্তাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

নারী যাত্রীদের মধ্যে আগ্রহ

উদ্বোধনের দিন থেকেই নতুন এই সেবা নিয়ে নারী যাত্রীদের মধ্যে আগ্রহ দেখা গেছে। তেজগাঁওয়ে পিংক বাসে ওঠা এক নারী যাত্রী ঐশি বলেন, সাধারণ বাসে চলাচলের সময় নারীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নারী চালক, সহকারী ও নারী যাত্রী থাকায় পিংক বাসে তুলনামূলক বেশি নিরাপদ মনে হচ্ছে।

কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রত্যাশা, বাসগুলো নিয়মিত, সময়মতো এবং নির্ধারিত রুটে চললে প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি অনেকটাই কমবে।

বিআরটিসি জানিয়েছে, যাত্রী চাহিদা ও সেবার সাড়া বিবেচনায় ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

নির্দিষ্ট স্টপেজ, ই-টিকিটিং, ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম, নারী চালক-কন্ডাক্টর এবং শুধু নারী যাত্রীদের জন্য আলাদা পরিবহন এই বিশেষ সুবিধাগুলো পিংক বাসকে রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন হিসেবে তুলে ধরেছে। নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে সেবা পরিচালিত হলে নারীদের দৈনন্দিন যাতায়াতে এটি হতে পারে স্বস্তির নতুন ঠিকানা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফ্রেশারদের চাকরি দেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ

Next Post

মজাদার স্পাইসি রামেন বানাবেন যেভাবে

Related Posts

ঢাকার মগবাজারে ‘আইস্পেস ২২’ -এর নতুন শাখার উদ্বোধন
অন্যান্য

ঢাকার মগবাজারে ‘আইস্পেস ২২’ -এর নতুন শাখার উদ্বোধন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
অন্যান্য

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
অন্যান্য

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

Next Post
মজাদার স্পাইসি রামেন বানাবেন যেভাবে

মজাদার স্পাইসি রামেন বানাবেন যেভাবে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধার সিদ্ধান্ত : ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধার সিদ্ধান্ত : ক্রীড়া প্রতিমন্ত্রী

এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও

এলপিজির সঙ্গে বাড়ল অটোগ্যাসের দামও

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার

ফের বাড়ল এলপিজির দাম

এশিয়ান গেমস: বাংলাদেশের অর্জন ও চরম ব্যর্থতা

এশিয়ান গেমস: বাংলাদেশের অর্জন ও চরম ব্যর্থতা

এবার একদিনে ৮ জনের প্রাণ কেড়ে নিলো ডেঙ্গু

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 August 2026

ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাস, ভাড়ার তালিকা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার