Thursday, June 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ’

পুলিশের নির্দেশনা

September 13, 2024
in জাতীয়
‘তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
পুলিশের সদর দপ্তর জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যেসব মামলা হচ্ছে, সেগুলোর প্রাথমিক তদন্তে কোনো আসামির সম্পৃক্ততা না পাওয়া গেলে মামলা থেকে তার নাম প্রত্যাহার করা হবে। এছাড়া সঠিক তথ্যপ্রমাণ ছাড়া এসব মামলায় কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার করা যাবে না বলেও জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষর করা এ সংক্রান্ত একটি চিঠি সারাদেশের থানার অফিসার ইনচার্জদের (ওসি) পাঠিয়ে নির্দেশনা দেয়া হয়েছে।

 

ওই চিঠি পুলিশ সদর দপ্তর থেকে বিভিন্ন ইউনিটে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

বর্তমানে পিবিআইয়ের প্রধানের দায়িত্বে থাকা ডিআইজি মোস্তফা কামাল চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদত বরণকারী পরিবার বা সংক্ষুব্ধ ব্যক্তির বিভিন্ন আদালত বা থানায় দায়ের করা মামলায় সঠিক তথ্য প্রমাণ ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীকে গ্রেপ্তার না করা। পাশাপাশি গণঅভ্যুত্থান কেন্দ্রিক দায়ের করা হত্যাকাণ্ড ও অন্যান্য মামলায় তদন্তের পূর্বে কোনো কর্মকর্তা বা ব্যক্তির সম্পৃক্ততার প্রাথমিক সত্যতা পাওয়া না গেলে তাদের নাম প্রত্যাহারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই চিঠির প্রাপ্তির বিষয়ে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেছেন, চিঠির বিষয় তিনি শুনেছেন তবে হাতে পাননি।

তিনি বলেন, “র‍্যাব সবসময় আইনের মধ্য থেকেই তাদের দায়িত্ব পালন করে থাকে। যাদের গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ র‍্যাবের হাতে থাকে। গ্রেপ্তারের আগে সব তথ্য যাচাই-বাছাই করি আমরা।”

কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘর্ষ–সংঘাতে নিহতের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি-মন্ত্রী পুলিশ প্রশাসনসহ সরকারি কর্মকর্তা ও সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীর নামে একের পর এক মামলা হচ্ছে। প্রায় তিন শতাধিক এসব মামলার অধিকাংশই হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলা।

এসব মামলার আসামির তালিকায় শেখ হাসিনা ছাড়া তার ছোট বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায় ও জেলা উপজেলার নেতারা রয়েছেন।

এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের আসামি করা হয়েছে।

প্রতিটি মামলার অভিযোগে বলা হয়, গত ১৫ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে শেখ হাসিনাসহ অন্যদের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে নিরীহ ছাত্র–জনতার ওপর নির্বিচার গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে সবাই মারা গেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জার্মানির কাছে ৫ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়, কোয়ার্টারে ব্রাজিল

Next Post

পুলিশকে আচরণে বিনয়ী হতে হবে: ডিএমপি কমিশনার

Related Posts

আগামী সিটি করপোরেশন নির্বাচন লড়বেন আইভী
জাতীয়

আগামী সিটি করপোরেশন নির্বাচন লড়বেন আইভী

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে
জাতীয়

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর
জাতীয়

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

Next Post
পুলিশকে আচরণে বিনয়ী হতে হবে: ডিএমপি কমিশনার

পুলিশকে আচরণে বিনয়ী হতে হবে: ডিএমপি কমিশনার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আগামী সিটি করপোরেশন নির্বাচন লড়বেন আইভী

আগামী সিটি করপোরেশন নির্বাচন লড়বেন আইভী

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

মায়ের প্রতি অবহেলা : পদ থেকে সরানো হলো সেই যুগ্মসচিবকে

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

নতুন বাংলাদেশ গড়ার পথে বিভ্রান্ত হওয়া যাবে না: ফখরুল

সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আরও ৬ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৭ শিশুর

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২১

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

13 September 2024

‘তদন্তে সম্পৃক্ততা না মিললে মামলা থেকে নাম বাদ’

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার