Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

তাসকিনের ইতিহাস ও বিজয়ের ব্যাটে হাসল রাজশাহী

January 2, 2025
in খেলা
তাসকিনের ইতিহাস ও বিজয়ের ব্যাটে হাসল রাজশাহী
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
বল হাতে ইতিহাস গড়ে ঢাকা ক্যাপিটালসকে চমকে দিয়েছিলেন তাসকিন আহমেদ। ক্রিকেট ইতিহাসের ৩য় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৭ উইকেট নিয়ে থামিয়ে দিয়েছিলেন ঢাকাকে। ব্যাটিংয়ে দায়িত্ব পালন করেন এনামুল হক বিজয়। তাসকিনের ইতিহাস গড়া বোলিং ও বিজয়ের দায়িত্বশীলতায় বিপিএলের পঞ্চম ম্যাচে জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী।

একদিনের বিরতি দিয়ে মাঠে গড়িয়েছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়েছে এনামুল হক বিজয়ের দল। দুদলই নিজেদের প্রথম ম্যাচে হার দেখেছিল। দ্বিতীয় ম্যাচ দিয়ে রাজশাহী খুলল পয়েন্টের খাতা। তবে, টানা দুই হারে পয়েন্ট টেবিলের তলানিতে আছে ঢালিউড সুপার স্টার শাকিব খানের দল।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭৪ রান তোলে ঢাকা। জবাব দিতে নেমে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় দুর্বার রাজশাহী। রান তাড়ায় নেমে যদিও শুরুটা ঢাকার মতোই নড়বড়ে করে রাজশাহী। দলীয় ১৩ রানেই হারায় ওপেনার মোহাম্মদ হারিসকে। আরেক ওপেনার জিসান আলম তো ৮ বল মোকাবিলা করেও রানের খাতা খুলতে পারেননি। দলের চাপ বাড়িয়ে তিনিও ফেরেন শূন্যতে।

এই চাপের মুখে দলকে উদ্ধার করেন অধিনায়ক এনামুল হক বিজয়। ওয়ানডাউনে নেমে প্রথমে ইয়াসির আলি ও পরে রায়ান বার্লকে নিয়ে ব্যাটিংয়ের সুর বেধে দেন অধিনায়ক। ২২ রান করে মাঝপথে ইয়াসির ফিরলে বার্লকে নিয়ে বাকি পথ টানেন বিজয়।

দলকে জেতানোর পথে ৪৬ বলে ৭৩ রানের দারুণ ইনিংস উপহার দেন বিজয়। তার সঙ্গে বার্ল খেলেন ৫৫ রানের আরেকটি কার্যকারী ইনিংস।

এর আগে ঢাকার হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন শাহাদাত হোসেন দিপু। আর বল হাতে রাজশাহীর হয়ে ৪ ওভারে ১৯ রান খরচায় ৭ উইকেট নেন পেসার তাসকিন আহমেদ। যা বিপিএলের ইতিহাস সেরা বোলিং ফিগার।

আজ দিনের শুরুতে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় ৫ রানের মাথায় ফেরেন ওপেনার লিটন দাস। ৫ বল খেললেও রানের খাতাই খুলতে পারেননি তিনি। এরপর আরেক ওপেনার তানজিদ তামিমও বিদায় নেন দ্রুতই। দলীয় ১৪ রানের মাথায় ফেরেন এই বাঁহাতি ওপেনার। দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তবে, স্টিফেন ইসকিনাজি ও শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি।

এই দুজন মিলে গড়েন ৭৯ রানের জুটি। দলীয় ৯৩ রানের মাথায় ইসকিনাজির বিদায়ে তৃতীয় উইকেট হারায় ঢাকা। ২৯ বলে ৪৬ রান আসে তার ব্যাট থেকে। আর দিপু করেন ৪১ বলে ৫০ রান। এই দুইজনের ব্যাটে চড়ে ভালো সংগ্রহের ভিত গড়ে ঢাকা। পরবর্তীতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা। তাসকিনের দাপুটে বোলিংয়ে শেষ পর্যন্ত ১৭৪ রানে থামে দলটি। কিন্তু বিজয় ও বার্লের দিনে এই রানও যথেষ্ট হয়নি ঢাকা ক্যাপিটালসের।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

৪৩তম বিসিএস: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাদ পড়লেন ২২৭ জন

Next Post

খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

Related Posts

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ
খেলা

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন
খেলা

তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
খেলা

হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

Next Post
খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

খসড়া তালিকা প্রকাশ, মোট ভোটার ১২ কোটি ৩৬ লাখ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

‘সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই তুলে ধরতে হবে’

জামিন পেলেন মমতাজ

জামিন পেলেন মমতাজ

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

হঠাৎ ভারতের ভিসায় কড়াকড়ি, যুক্ত হয়েছে নতুন নির্দেশনা

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চার বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

02 January 2025

তাসকিনের ইতিহাস ও বিজয়ের ব্যাটে হাসল রাজশাহী

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার