Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

February 15, 2025
in সারাদেশ
তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন, আমপাল গ্রামের নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার প্রমুখ।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ির সামনে আসার পর সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এ সময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হওয়ার খবর এসেছে।

তাহেরী বিরোধী আবু হানিফ মাঝি বলেন, তাহেরীর আগমনকে কেন্দ্র করে সেখানে গান বাজনার আয়োজন চলছিল। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করে। এতে আমাদের ৮-৯ জন আহত হয়েছে।

মাহফিলের আয়োজক রবিউল ইসলাম বলেন, তারা আমাদের মাজার ভেঙে দিতে আসছে এমন খবরে ভক্তবৃন্দরা বাঁধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের ৭-৮ জন আহত হয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুনেছি দুই পক্ষের লোকজন আহত হয়েছে। বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গেইল-কোহলিদের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের ব্যাটার

Next Post

সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

Related Posts

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২
আইন ও অপরাধ

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

Next Post
সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

সবজিতে স্বস্তি, আগের দামে ফিরল গরু ও মুরগির মাংস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

15 February 2025

তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার