Saturday, June 13, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে রাখতে পারেন কাসুন্দি মুর্গ টিক্কা

December 28, 2025
in লাইফস্টাইল
থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে রাখতে পারেন কাসুন্দি মুর্গ টিক্কা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
থার্টি ফার্স্ট নাইট উদযাপন মানেই আনন্দ, আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। এই বিশেষ রাতে অনেকেই বাড়ির ছাদে বারবিউয়ের আয়োজন করেন। সন্ধ্যার আড্ডায় টুকটাক, মুখরোচক খাবার থাকলে উৎসবের আমেজ যেন আরও বেড়ে যায়।

রাত হলেই বারবিউ তো থাকছেই, তার সঙ্গে যোগ করতে পারেন সুস্বাদু মুরগির টিক্কা। যদি সেই টিক্কার ওপর থাকে কাসুন্দির ঝাল-ঝাঁঝালো প্রলেপ, তাহলে আর কথা নেই! ধোঁয়া ওঠা টিক্কার সঙ্গে কাসুন্দির স্বাদ মিললে সবার মন যেমন ভরবে, তেমনই থার্টি ফার্স্টের আনন্দও হয়ে উঠবে দ্বিগুণ।

আসুন জেনে নেওয়া যাক কাসুন্দি মুর্গ টিক্কা বাড়িতে কীভাবে বানাবেন-

উপকরণ
১. হাড় ছাড়া মুরগির মাংস ২ কাপ (বড় মাপের টুকরো করে কাটা)
২. পানি ঝরানো টক দই আধা কাপ
৩. ধনিয়া গুঁড়া ২ টেবিল চামচ
৪. হলুদ গুঁড়া ১ চা চামচ
৫.গরম মসলা গুঁড়া ১ চা চামচ
৬. লেবুর রস ২ টেবিল চামচ
৭. আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
৮. কাসুন্দি ৩ টেবিল চামচ
৯. কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ
১০. কাসুরি মেথি গুঁড়া আধা চা চামচ
১১. সরিষার তেল পরিমাণমতো
১২. মাখন পরিমাণমতো
১৩. লবণ স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালি
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার এতে আদা-রসুন বাটা, লবণ, লেবুর রস ও কাঁচামরিচ বাটা দিয়ে ভালোভাবে মেখে নিন। এই অবস্থায় মাংসটি অন্তত ২০ মিনিট ম্যারিনেট করে রাখুন।

এরপর একটি পাত্রে টক দই ভালো করে ফেটিয়ে নিন। তাতে ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, গরম মসলা, কসুরি মেথি, কাসুন্দি ও সরিষার তেল মিশিয়ে একটি ঘন ম্যারিনেশন তৈরি করুন। এই মিশ্রণটি ম্যারিনেট করা মুরগির মাংসের গায়ে ভালোভাবে মাখিয়ে নিন।

এবার মাংসের টুকরোগুলো কাঠির শিকে গেঁথে নিন। একটি প্যানে মাখন গরম করে মাঝারি আঁচে টিক্কাগুলো ভালো করে সেঁকে নিন। সেঁকা হয়ে গেলে তার জালির ওপর রেখে হালকা করে পুড়িয়ে নিলে ধোঁয়াটে বারবিউ স্বাদ চলে আসবে।

তার জালি না থাকলে প্যানে সামান্য তেল ব্রাশ করে টিক্কাগুলো উল্টেপাল্টে হালকা করে পুড়িয়ে নিলেও হবে। এভাবেই তৈরি হয়ে যাবে সুস্বাদু মুর্গ কাসুন্দি টিক্কা। যা গরম গরম নান বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বদলানো যাবে জিমেইল ঠিকানা

Next Post

৪০ বছরের পর নারীরা কিডনি রোগে কেন বেশি ভোগেন

Related Posts

কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া একদমই উচিত নয়
লাইফস্টাইল

কোন রাশির সঙ্গে কোন রাশির বিয়ে হওয়া একদমই উচিত নয়

গরমে হৃদযন্ত্রের ওপর চাপ কমাবে যে ৭ অভ্যাস
লাইফস্টাইল

গরমে হৃদযন্ত্রের ওপর চাপ কমাবে যে ৭ অভ্যাস

ম্যাঙ্গো চিজ কেক বানানোর রেসিপি
লাইফস্টাইল

ম্যাঙ্গো চিজ কেক বানানোর রেসিপি

Next Post
৪০ বছরের পর নারীরা কিডনি রোগে কেন বেশি ভোগেন

৪০ বছরের পর নারীরা কিডনি রোগে কেন বেশি ভোগেন

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

কোয়েলের পর রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেব-রচনা!

কোয়েলের পর রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন দেব-রচনা!

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

ইরানের ইউরেনিয়াম দখল করতে চেয়েছিল মার্কিন বাহিনী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

28 December 2025

থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে রাখতে পারেন কাসুন্দি মুর্গ টিক্কা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার