Wednesday, August 19, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

August 19, 2026
in জাতীয়
দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান এবং কমিশনার হিসেবে ড. জাহাঙ্গীর আলম খান ও ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া আজ যোগদান করেছেন।

গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৭-এর উপধারা (১)-এর বিধান অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান এবং সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) সাবেক চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে এ বছরের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ করেন। এর আগে তিনি দীর্ঘকাল হাইকোর্ট বিভাগে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৮৩ সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

এছাড়া কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান অবসরপ্রাপ্ত সাবেক সচিব। তিনি বিসিএস (প্রশাসন) ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা ছিলেন। তিনি ১৯৬৩ সালের ৬ জুলাই মানিকগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয় থেকে আইনেপিএইচডি ডিগ্রি অর্জন করেন। । ১৯৮৮ চাকুরীতে যোগদান করে ম্যাজিস্ট্রেট ও পরবর্তীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরির পাশাপাশি তিনি ২০১০ সাল থেকে বাংলাদেশের কয়েকটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আইনের খণ্ডকালীন অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। দুর্নীতি দমন কমিশনে যোগদানের অব্যবহিত পূর্বে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এ আইনের অধ্যাপক, আইন মন্ত্রণালয়াধীন বিভিন্ন প্রকল্পে লিগাল ইক্সপার্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

অপর কমিশনার ড. মোঃ সাজ্জাদ হোসেন ভূইয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অধিভুক্ত ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ১৫ অক্টোবর ১৯৬৩ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিভাগে বি.কম এবং এম.কম ডিগ্রি লাভ করেন। তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, এবি ব্যাংকের প্রবেশনারী অফিসার ছিলেন। এছাড়াও তিনি হিসেবে ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ, ব্যাংকিং বিভাগ, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ ও আইবিএ এর খন্ডকালীন শিক্ষক ছিলেন। তিনি ফিন্যান্স, বাণিজ্য, ক্যাশ ফ্লো, মার্জার এন্ড একুইজিশন, সম্পদ ও দায় মূল্যায়ন, ট্রান্সফার প্রাইসিং, মানিলন্ডারিং, রাজস্ব ব্যবস্থাপনা এবং ফিন্যান্সিয়াল রিপোর্টিং বিষয়ে অভিজ্ঞ। তার সহধর্মিণী মিসেস শারমিন আফরোজা ঢাকার ধানমন্ডিতে অবস্থিত ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশন কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘গণমাধ্যম এখন যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন’

Next Post

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

Related Posts

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক
জাতীয়

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: তথ্যমন্ত্রী
জাতীয়

‘গণমাধ্যম এখন যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন’

একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি
জাতীয়

একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি

Next Post
ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
কলকাতার হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

কলকাতার হোটেলে আগুন, নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত

সারাদেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: তথ্যমন্ত্রী

‘গণমাধ্যম এখন যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন’

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

19 August 2026

দুদক চেয়ারম্যান-কমিশনারগণের যোগদান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার