Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

ট্রফি উন্মোচন:

July 1, 2026
in খেলা
দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ এর ক্যাপ্টেনস মিট – ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১ জুলাই) রাজধানীর গুলশানের ক্রাউন প্লাজায় ক্যাপ্টেনস মিট – ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত হয়।

“ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টটি আগামী ৩ ও ৪ জুলাই গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে অনুষ্ঠিত হবে।

দেশীয় ও আন্তর্জাতিক ১৬টি এয়ারলাইন্স প্রতিষ্ঠান এই ক্রীড়া মঞ্চে অংশ নিচ্ছে। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের একমাত্র সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) আয়োজিত এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই ভিআইপি মোটরস।

ক্যাপ্টেনস মিট অনুষ্ঠানে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র করেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার তপু বর্মন ও সাবেক অধিনায়ক ও স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।

আগামী ৩ জুলাই টুর্নামেন্টের রাউন্ড অব ১৬ শুরু হবে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা করবে ইথিওপিয়ান এয়ারলাইন্স; এয়ার অ্যারাবিয়ার প্রতিদ্বন্দ্বিতা করবে ফ্লাই দুবাই; কাতার এয়ারওয়েজের প্রতিদ্বন্দ্বিতা করবে এয়ারএশিয়া; সৌদিয়ার প্রতিদ্বন্দ্বিতা করবে টার্কিশ এয়ারলাইন্স।

এছাড়াও সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা করবে থাই এয়ারওয়েজ; এমিরেটসের প্রতিদ্বন্দ্বিতা করবে এয়ার ইন্ডিয়া; ইন্ডিগোর প্রতিদ্বন্দ্বিতা করবে নভোএয়ার এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতিদ্বন্দ্বিতা করবে এয়ার অ্যাস্ট্রা।

একইদিন সন্ধ্যায় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল, ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ জুলাই।

এএফসি-২০২৬ – এর  কো-স্পন্সর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্টট্রিপ, ওয়ার্ক স্টেশন, প্লিয়াদিশ বাংলাদেশ লিমিটেড (পিবিএল)। স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ঢাকা এয়ারলাইন্স ক্লাব। এছাড়াও আয়োজনের হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা-গুলশান, মিডিয়া পার্টনার এভিয়েশন এক্সপ্রেস। আয়োজনের ইনজুরি ইন্স্যুরেন্স পার্টনার ওয়াদা ইনস্যুর, হাইড্রেশন পার্টনার ট্রাভেল পোর্ট, হসপিটালিটি পার্টনার ক্রাউন প্লাজা গুলশান ঢাকা, স্বাস্থ্যসেবা সহযোগী হিসেবে ফেমাস স্পেশালাইজড হসপিটাল এবং ইভেন্ট সাপোর্ট পার্টনার হিসেবে ফেমাস ক্রিয়েশন টুর্নামেন্ট বাস্তবায়নে সহযোগিতা করবে।

ক্যাপ্টেনস মিট – ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠানে পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটরসের ম্যানেজিং ডিরেক্টর ভাস্কর নাজম, কো-স্পন্সর প্লিয়াডেস বাংলাদেশ লিমিটেড (পিবিএল) চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মো. জুবায়ের আক্তার চৌধুরী,  গুলশান ইউথ ক্লাবের সভাপতি ড. ওয়াহিদুজ্জামান তমাল প্রমূখ উপস্থিত ছিলেন।

দুইদিনব্যাপী টুর্নামেন্টের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং এভিয়েশন খাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত থাকবেন। ফাইনালে বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেওয়া হবে।

আয়োজক সংস্থা এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার বলেন, “গত এক দশকে বাংলাদেশের এভিয়েশন খাত উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়েছে। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবীরা এই খাতের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তবে পেশাগত পরিসরের বাইরে এসে পারস্পরিক সৌহার্দ্য, যোগাযোগ ও বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য এমন একটি সম্মিলিত প্ল্যাটফর্মের অভাব ছিল। আমরা বিশ্বাস করি, এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ সেই শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, “এই আয়োজন শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং দেশের এভিয়েশন পরিবারের সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির একটি অনন্য উদ্যোগ। টুর্নামেন্টকে ঘিরে খেলা শুরুর দুই দিন আগে রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চ্যাম্পিয়নশিপের ট্রফি উন্মোচন করা হবে, যেখানে অংশগ্রহণকারী এয়ারলাইন্সগুলোর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

Next Post

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

Related Posts

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী
খেলা

কেপ ভার্দের কাছে হেরে আর্জেন্টিনার বিদায়: ওঝার ভবিষ্যদ্বাণী

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
খেলা

শেষ ১৬-তে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে

সুইডেনকে হারিয়ে শেষ ষোলতে ফ্রান্স
খেলা

সুইডেনকে হারিয়ে শেষ ষোলতে ফ্রান্স

Next Post
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 July 2026

দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার