Tuesday, June 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে’

April 17, 2026
in জাতীয়, বিদ্যুৎ জ্বালানি
‘দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বর্তমানে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি পরিশোধিত জ্বালানি তেলের মজুদ আছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পরিদর্শনে এসে এ কথা জানান তিনি।

অমিত বলেন,আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে এবং গর্বের সাথে বলতে পারি— বাংলাদেশের ইতিহাসে যেটি কখনোই হয়নি, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বেশি পরিশোধিত জ্বালানি আমাদের মজুদ আছে। আপনারা গতকাল বিভিন্ন পত্র-পত্রিকায় দেখেছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পর্যন্ত আশঙ্কা করছে যে তাদের হাতে মাত্র ছয় সপ্তাহের জেট ফুয়েল রয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশেও ছয় সপ্তাহ সমপরিমাণ জেট ফুয়েল রয়েছে। আমাদের এপ্রিল ও মে মাসের যে জ্বালানি চাহিদা সেটি আমরা সংগ্রহ করেছি এবং যেটি নিশ্চিত সরবরাহ লাইনে আছে এবং সেটিকে বিবেচনায় নিয়ে বলতে পারি এপ্রিল এবং মে মাসে যে চাহিদা, সেটি পূরণের পূর্ণ সক্ষমতা বাংলাদেশ সরকারের রয়েছে। সেটি আমরা নিশ্চিত করতে সক্ষম হওয়ায় এখন মূলত জুন মাসের প্রয়োজন মেটাবার জন্য আমরা কাজ করছি।

রাষ্ট্রায়ত্ত একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বছরে প্রায় ১৫ লাখ টন ক্রুড অয়েল পরিশোধন করে জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, অর্থাৎ এই প্রতিষ্ঠানের মেটেরিয়ালস বলতে যেটা বোঝানো হয়, সেটি হচ্ছে ক্রুড অয়েল, যেটি মূলত দুটি সোর্স থেকে আসে। একটি হচ্ছে সৌদি আরব, অপরটি আরব আমিরাত থেকে। প্রতিষ্ঠার পর থেকে এই দুটো সোর্স থেকেই আসে।

তিনি বলেন, আমরা এই বছরের জানুয়ারি মাসে আমাদের যেটি আসবার কথা, সেটি এসেছে। ফেব্রুয়ারি মাসে যে ক্রুড অয়েল আসবার কথা ছিল, সেটিও এসেছে। ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের সংকট শুরু হবার পর মার্চ ও এপ্রিল মাসে যে শিডিউল ছিল, সেগুলো হ্যাম্পার করেছে।

বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা চলছে জানিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সেটা যেমন রিফাইন অয়েল অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্রুড অয়েলও সংগ্রহ করবার চেষ্টা করেছি। সেখানে আমরা একটা কার্গো ক্রয়ও করেছি, যদিও সেটা নির্ধারিত সময়ের মধ্যে তারা সাপ্লাই করতে পারেনি। আরো দুটো কার্গো (ক্রুড অয়েলের) স্ট্যান্ড বাই রয়েছে, আমরা আশা করছি এই মাসের শেষার্ধে একটি কার্গো শিপ পৌঁছাবে। এমতাবস্থায় সাময়িকভাবে আমাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি (ইস্টার্ন রিফাইনারির), সেটা কিছুটা হলে কমপ্রোমাইজড হয়েছে। এটা নিয়ে হয়তো বা কিছু প্রশ্ন এসছে। আপনাদের মধ্যেও কিছু জিজ্ঞাসা রয়েছে।

জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রতিমন্ত্রী অমিত বলেন, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, ফুল ক্যাপাসিটিতে ইস্টার্ন রিফাইনারি যদি রান না করে, তাহলে যেন জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না ঘটে- সেজন্য সরকার পরিশোধিত জ্বালানি সংগ্রহের মাত্রা বাড়িয়েছিল, যাতে করে জ্বালানি সরবরাহে কোনো বিঘ্ন না হয়।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতে ক্রুড অয়েলের অভাবে ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম গত সোমবার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। সেদিন পাঁচটি ইউনিটের দুটি ওইদিন বন্ধ হয়ে যায়। বাকি তিনটি ইউনিটে ‘ডেড স্টক’ দিয়ে শোধন কার্যক্রম চালু রাখার কথা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তরফে জানানো হয়েছে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সারাবছর নিরবচ্ছিন্নভাবে ইস্টার্ন রিফাইনারি চলার কারণে নিয়মিত রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে পড়ে। এ সুযোগে রক্ষণাবেক্ষণের যেটা লং ডিউ ছিল, ইস্টার্ন রিফাইনারির দুটি ইউনিটের রক্ষণাবেক্ষণের কাজ করছি।

দুবাইয়ের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানেও কিন্তু তারা এই সুযোগে রক্ষাবেক্ষণে ১৮ মাসের পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো নিরবচ্ছিন্নভাবে চলে তারা এরকম একটি সুযোগে তাদের রক্ষণবেক্ষণ গুলো করবার চেষ্টা করে। আমরা এই সুযোগে রক্ষণবেক্ষণটা শেষ করে ফেলছি, যাতে করে এই মাসের শেষে যখন ক্রুড অয়েল আসবে- আমরা যেন একটা ফুল ক্যাপাসিটিতে (ইআরএল) রান করতে পারি।

সংবাদ কর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী অমিত বলেন, মধ্যপ্রাচ্যের সংকট শুরু হবার পর থেকে অত্যন্ত দায়িত্বশীলতার সাথেই আপনাদের দায়িত্ব পালন করছেন এবং আমরা এটা আপনাদেরকে সাধুবাদ জানাই। আমি মনে করি জ্বালানি সেক্টর নিয়ে বাংলাদেশের মানুষের এখন যে পরিমাণ তথ্য আছে, অন্য কোনো সেক্টর নিয়ে এতো তথ্য বাংলাদেশের মানুষের কাছে নেই এবং এটার পুরো কৃতিত্ব আপনাদের।

তথ্য পরিবেশনের ক্ষেত্রে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, তথ্য পরিবেশনার ক্ষেত্রে আমরা যদি সকলে একটু সতর্ক করতে পারি, তাহলে তা অহেতুক কোন আতঙ্ক কিংবা উদ্বেগ সৃষ্টি করবে না; বরং আতঙ্ক কিংবা উদ্বেগ কমানোর চেষ্টা করবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

অনিয়মের অভিযোগ বিসিএল ফুটবলে

Next Post

১ সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

Related Posts

মশা মারা শিখতে ফ্লোরিডা সফর, প্রধানমন্ত্রীর কথায় বাতিল
জাতীয়

মশা মারা শিখতে ফ্লোরিডা সফর, প্রধানমন্ত্রীর কথায় বাতিল

বন্ধ কক্ষে অক্সিজেনের সংকটে প্রাণ যায় ৬ নবজাতকের
জাতীয়

বন্ধ কক্ষে অক্সিজেনের সংকটে প্রাণ যায় ৬ নবজাতকের

মার্কেট-শপিংমল খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত
জাতীয়

মার্কেট-শপিংমল খোলা রাখার বিষয়ে নতুন সিদ্ধান্ত

Next Post
১ সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

১ সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
৩০ হাজার টাকা দামের ল্যাপটপে,ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ

৩০ হাজার টাকা দামের ল্যাপটপে,ব্যাটারি ব্যাকআপ দীর্ঘক্ষণ

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে মধুমতি ব্যাংক

বিনা অভিজ্ঞতায় চাকরি দেবে মধুমতি ব্যাংক

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

বাংলাদেশের পাঁচ ক্রিকেটারসহ লঙ্কা লিগে কে কোন দলে

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

বিয়ের জন্য পাত্র খুঁজছেন বাঁধন

অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি

অনন্য স্বাদের ঐতিহ্যবাহী নেহারি

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 April 2026

'দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে'

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার