নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে আবারও সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ মূল্য মঙ্গলবার (২৮ জুলাই) থেকে দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর রয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সোনা ও রুপার দাম বৃদ্ধি করে নতুন দর ঘোষণা করে। ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট হলমার্ক করা সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।
এছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার ক্ষেত্রেও নতুন দাম কার্যকর হয়েছে। প্রতি ভরি ২২ ক্যারেট হলমার্ক করা রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৫৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করেছে বাজুস।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলংকারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি পৃথকভাবে যোগ হবে। এছাড়া সোনা ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।










Discussion about this post