Tuesday, May 5, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায় একটি গোষ্ঠী: ফখরুল

December 7, 2025
in রাজনীতি
শেখ হাসিনার রায়ের বিষয়ে ফেসবুকে ফখরুলের পোস্ট
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায়, ধর্মকে দিয়ে রাষ্ট্র আর সমাজে বিভাজন আমরা বিশ্বাস করি না।

রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজনের পথ তৈরি করতে চায়, ধর্মকে দিয়ে রাষ্ট্র আর সমাজে বিভাজন আমরা বিশ্বাস করি না। এ ছাড়া বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসিচব বলেন, আমরা ভারাক্রান্ত। খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দেশীয় ও আন্তর্জাতিক চিকিৎসকদের দ্বারা তার চিকিৎসা চলছে।

খালেদা জিয়া সুস্থতা কামনা করে ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দেশের মানুষ দোয়া করেছেন। আমরা বিশ্বাস করি এত এত মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন। তাকে সুস্থ করে তুলবেন।

বিএনপি মহাসচিব বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রদলের পদচারণা বাড়াতে হবে। সেভাবে ছাত্রদলের কর্মসূচি দেখা না যাওয়ায় বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি।

ছাত্রদলকে নতুন চিন্তার আলোকে তৈরি করার কথা জানিয়ে তিনি বলেন, এই দেশ গড়ার কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিজস্ব ভাবনার প্রতিফলন। পরিবর্তন সবাই চায়। নতুন বাংলাদেশ দেখতে চাওয়ার ভাবনা সবার মধ্যেই এসেছে। পুরোনো রাষ্ট্র কাঠামো আর উপযোগী থাকছে না।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নতুন করে আলোকিত করার চেষ্টা করছেন। জনগণের কাছে নতুন চিন্তা তুলে ধরার দায়িত্ব শুরুতেই ছাত্রদলকে দেওয়া হচ্ছে।

তারেক রহমান নতুন বাংলাদেশে দেড় বছরে এক কোটি লোকের কাজের সংস্থান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জানিয়ে তিনি বলেন, দেশ গড়ার কর্মসূচির এই পরিকল্পনা প্রমাণ করছে বিএনপি একটি অ্যাডভান্সড পলিটিক্যাল পার্টি। বর্তমানে বিএনপিকে নেগেটিভ পলিটিক্যাল পার্টি হিসেবে দেখানোর একটি প্রবণতা দেখা দিয়েছে, যা ভেঙে ফেলতে হবে। বিএনপি সবসময়ই পথ, জানালা খুলে দিয়েছে।

দেশের সব ভালো অর্জন বিএনপির দাবি করে এই নেতা বলেন, ‘যুগসন্ধিক্ষণে আছি আমরা। অনেক বাধা আসছে, এসব পেরিয়ে সাফল্য অর্জন করতে হবে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। সাইবার যুদ্ধে লড়াই করতে না পারলে পরাজিত হতে হবে।’

বিএনপির দেয়া ৩১ দফা নিয়ে তিনি বলেন, গ্রামে আমাদের ৩১ দফা সেভাবে পৌঁছায়নি। তবে এই দেশ গড়ার কর্মসূচিতে যেগুলো রয়েছে, সেগুলো পৌঁছে দিতে পারলে সফলতা আসবে।

Previous Post

ইন্দোনেশিয়ায় বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ছাড়াল ৯০০

Next Post

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা

Related Posts

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল
রাজনীতি

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই
রাজনীতি

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির
রাজনীতি

এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির

Next Post
শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা

শিক্ষা ভবন অভিমুখে সাত কলেজের শিক্ষার্থীদের পদযাত্রা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রুবেল

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

নুসরাতকেই নির্বাচিত ঘোষণা ইসির, গেজেট শিগগিরই

সাংবাদিককে হুমকি,সুজন এন্টারপ্রাইজের খুঁটির জোর কোথায়?

সাংবাদিককে হুমকি,সুজন এন্টারপ্রাইজের খুঁটির জোর কোথায়?

শাহবাগে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

শাহবাগে মেস থেকে তরুণ চিকিৎসকের মরদেহ উদ্ধার

বাসের ধাক্কায় ৫ জনের প্রাণহানী

বাসের ধাক্কায় ৫ জনের প্রাণহানী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার