Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ

March 1, 2025
in সারাদেশ
ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় কুববাত হোসেন নামে এক ব্যক্তির ভাড়া বাসার নিচতলার একটি কক্ষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১)। তারা ধামরাইয়ের কুমড়াইলে ভাড়া বাসায় থাকতেন। আসিফ পেশায় একজন রিকশাচালক ও তার স্ত্রী একটি কারখানায় শ্রমিকের কাজ করেন।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা জানান, রাত পৌনে ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজে দুই তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। সে সময় তাদের শরীরের বেশিরভাগ অংশ ঝলসানো দেখা যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা যায়, বাড়িটিতে তিতাসের গ্যাস থাকলেও ওই দম্পতি সিলিন্ডার গ্যাস ব্যবহার করতেন। সিলিন্ডারটি অক্ষত পাওয়া গেলেও গ্যাস পরিবাহী পাইপ পোড়া দেখা গেছে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

একই বাড়ির অপর ভাড়াটিয়া রজ্জব আলী বলেন, বিকট আওয়াজ শুনে এসে দেখি আগুন লেগেছে। তারপর আগুন নেভানোর কাজে যোগ দিই। একটা সময় পর একজন নারী ও একজন পুরুষ কক্ষ থেকে বেরিয়ে আসেন। দেখি তাদের শরীর ঝলসে গেছে। পরে তাদের রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়।

সজিব হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, শব্দ শোনার সঙ্গে সঙ্গে আসি। এসে ধোঁয়া দেখি। এরপর দরজা খুলে একজন নারী প্রথমে বেরিয়ে আসেন পোড়া অবস্থায়। বেরিয়েই তিনি পড়ে যাচ্ছিলেন। এ সময় পাশের কক্ষ থেকে একজন বেরিয়ে তাকে ধরেন। এরপর তার স্বামীও বের হন। দেখি তাদের মাথার চুল পুড়ে গেছে, চামড়া ঝলসে গেছে। পরবর্তীতে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।

ধামরাই ফায়ার সার্ভিসের লিডার জহিরুল ইসলাম বলেন, বিস্ফোরণে স্বামী-স্ত্রী দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম বলেন, ঘটনাস্থলে এসে দেখি ঘরবাড়ি ভাঙা। তবে দগ্ধদের পাইনি। যতটুকু জানতে পেরেছি দগ্ধ দুজনার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়।

তিনি আরও বলেন, গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা

Next Post

দেশে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

Related Posts

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২
আইন ও অপরাধ

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

Next Post
দেশে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

দেশে রোজা শুরু কবে, জানা যাবে সন্ধ্যায়

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

01 March 2025

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার