Thursday, October 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নারী নাকি পুরুষরা বেশি প্রতারণা করেন?

August 17, 2026
in লাইফস্টাইল
নারী নাকি পুরুষরা বেশি প্রতারণা করেন?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
দাম্পত্য জীবনে বিশ্বাসের ফাটল বা প্রতারণা হুট করে শুরু হয় না। এটি সাধারণত নীরবে, ছোটখাটো অবহেলা কিংবা কথার ফাঁকে দানা বাঁধতে শুরু করে। যুগ যুগ ধরে চলা এই তর্কে একটি প্রশ্নই বারবার সামনে আসে—পুরুষ নাকি নারী, কে বেশি প্রতারণা করে? এই প্রশ্নের উত্তর খোঁজা যতটা সরল মনে হয়, বাস্তবতার প্রেক্ষাপট তার চেয়ে অনেক বেশি জটিল ও মনস্তাত্ত্বিক।

অভিজ্ঞ অ্যাটর্নির চোখে প্রতারণার ভিন্ন রূপ

নিউইয়র্কের অভিজ্ঞ ডিভোর্স ও ফ্যামিলি ল’অ্যাটর্নি জেমস জোসেফ সেক্সটন এই চিরন্তন বিতর্ক নিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার মতে, পুরুষ ও নারী উভয়েই প্রতারণা করেন, তবে তাদের উদ্দেশ্য, ধরন এবং গোপন রাখার কৌশলে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

সেক্সটন মূলত প্রতারণাকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হলো অযত্নে করা সাময়িক ভুল বা আবেগতাড়িত ঘটনা, অন্যটি সম্পূর্ণ পরিকল্পিত ও দীর্ঘমেয়ায়ী সম্পর্ক। তার দীর্ঘ পেশাগত অভিজ্ঞতার আলোকে দেখা গেছে, পুরুষরা তুলনামূলক বেশি প্রতারণা করলেও নারীরা তা অনেক বেশি দক্ষতার সঙ্গে আড়াল করতে পারেন। পুরুষরা প্রায়ই হঠকারিতা ও নির্বুদ্ধিতার কারণে ধরা পড়ে যান, পক্ষান্তরে নারীরা নিখুঁত পরিকল্পনার মাধ্যমে গোপনীয়তা রক্ষা করেন।

মানসিক প্রতিক্রিয়ার ভিন্নতা
সঙ্গীর প্রতারণার কথা জানার পর পুরুষ ও নারীর প্রতিক্রিয়া সম্পূর্ণ আলাদা হয়। কোনো পুরুষ যখন জানতে পারেন যে তার স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়েছেন, তখন তার প্রথম প্রশ্নটি সাধারণত থাকে শারীরিক সম্পর্ক নিয়ে। অর্থাৎ পুরুষদের মধ্যে একধরনের নিয়ন্ত্রণ হারানোর বা অধিকার হারানোর ভয় কাজ করে। এর বিপরীতে, একজন নারী যখন স্বামীর অবিশ্বাসের কথা জানতে পারেন, তখন তার প্রথম প্রশ্ন থাকে, ‘তুমি কি তাকে ভালোবাসো?’ অর্থাৎ নারীরা শারীরিক বিষয়ের চেয়ে মানসিক সংযোগ হারানোর বেদনাকে বেশি ভয় পান।

সমীক্ষার তথ্য কী বলছে?
ভারতের একটি ডেটিং অ্যাপ ‘গ্লিডেন’ প্রায় ২০ লাখ মানুষের ওপর একটি সমীক্ষা চালিয়েছিল। সেই সমীক্ষায় দেখা গেছে, ৬৪ শতাংশ পুরুষ কোনো না কোনো সময় সঙ্গীকে ঠকিয়েছেন বা ঠকানোর চেষ্টা করেছেন। অন্যদিকে, ৫৫ শতাংশ নারী জানিয়েছেন যে তারাও সঙ্গীকে ঠকানোর কথা ভেবেছেন বা অতীতে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় যে প্রতারণার প্রবণতা উভয় লিঙ্গের মধ্যেই রয়েছে, তবে অনুপাতের দিক থেকে পুরুষরা সামান্য এগিয়ে।

প্রতারণার পেছনের মনস্তাত্ত্বিক কারণ

মনস্তত্ত্ববিদ ও গবেষকদের মতে, পুরুষ ও নারীর প্রতারণার পেছনের কারণগুলোও বেশ আলাদা।

পুরুষদের ক্ষেত্রে: সমাজ দীর্ঘদিন ধরে পুরুষদের ওপর কিছু গতানুগতিক ধারণা চাপিয়ে দিয়েছে। রিজেকশন বা প্রত্যাখ্যানের মুখোমুখি হওয়া কিংবা সম্পর্কের জটিল সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করার মানসিক শিক্ষা অনেক সময় পুরুষরা শৈশব থেকে পান না। ফলে সমস্যার মুখোমুখি না হয়ে তারা অনেক সময় সহজ পলায়নপর পথ বেছে নেন।

নারীদের ক্ষেত্রে: অন্যদিকে, নারীরা সাধারণত দীর্ঘদিনের একাকিত্ব, সম্পর্কে অবমূল্যায়ন কিংবা মানসিক দূরত্বের কারণে সঙ্গীকে ঠকানোর সিদ্ধান্ত নেন। বেশিরভাগ নারী এমন একজন জীবনসঙ্গী চান যিনি তাকে বুঝবেন এবং তার আবেগকে প্রাধান্য দেবেন। সম্পর্কে সেই মানসিক তৃপ্তি বা নিরাপত্তা না পেলে নারীরা বিকল্প সম্পর্কের খোঁজ করেন।

প্রতারণা কেবল একটি লিঙ্গভিত্তিক বিষয় নয়; এটি মানুষের নৈতিকতা, মানসিক তৃপ্তি এবং সম্পর্কের ভেতরের শূন্যতার সঙ্গে গভীরভাবে জড়িত। পুরুষ হোক বা নারী—অবিশ্বাসের এই সংস্কৃতি যেকোনো সুন্দর সম্পর্ককে চিরতরে ধ্বংস করে দিতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

হামের উপসর্গে আরো ৭ প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯১৫

Next Post

ক্রাইম রিপোর্টার নিয়োগ দেবে দ্য নিউজ২৪

Related Posts

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন
লাইফস্টাইল

তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক সময় কখন

ইউরোপে বন্যপ্রাণী দেখার সেরা ১০ রোড ট্রিপ
লাইফস্টাইল

ইউরোপে বন্যপ্রাণী দেখার সেরা ১০ রোড ট্রিপ

গাজরের জুস হার্টের জন্য উপকারী
লাইফস্টাইল

গাজরের জুস হার্টের জন্য উপকারী

Next Post
ক্রাইম রিপোর্টার নিয়োগ দেবে দ্য নিউজ২৪

ক্রাইম রিপোর্টার নিয়োগ দেবে দ্য নিউজ২৪

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’- মেসিকে রোনালদো

‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’- মেসিকে রোনালদো

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটেনি

ইউক্রেনে রাতের আঁধারে রুশ তাণ্ডব: ঘুমন্ত শিশুসহ প্রাণ গেল ২৮ জনের

ইউক্রেনে রাতের আঁধারে রুশ তাণ্ডব: ঘুমন্ত শিশুসহ প্রাণ গেল ২৮ জনের

রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 August 2026

নারী নাকি পুরুষরা বেশি প্রতারণা করেন?

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার