Saturday, June 13, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

নেত্রকোনার ধনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

March 10, 2025
in সারাদেশ
নেত্রকোনার ধনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
নেত্রকোণার খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার দুই দিন পর ধনু নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুরে ধনু নদীর নাওটানা এলাকা সংলগ্ন আশালিয়া ঘাট থেকে স্থানীয়দের সহায়তায় মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন- আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে শহিদ মিয়া (৫০), মদন উপজেলার বাগজান গ্রামের রুকন মিয়া (৪৫) ও কেন্দুয়া উপজেরার রোয়াইলবাড়ি গ্রামের হৃদয় মিয়া (১৯)। এছাড়া ইয়াসিন মিয়া নামে আরও একজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার (৮ মার্চ) সকালে পলো বাইচের লোকজন রসুলপুর ঘাট এলাকায় ইজারাকৃত বিলে মাছ ধরতে গেলে স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষে দুই গ্রুপের ৫০ জনের মতো মানুষ আহত হন। শতাধিক গাড়ি ভাঙচুর করা হয় ও কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর মদন উপজেলার রুকন মিয়া, ইয়াছিন মিয়া, আটপাড়ার শহিদ মিয়া ও কেন্দুয়ার হৃদয় মিয়াসহ বেশ কয়েকজন নিখোঁজ হন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার নুরুল আলম খান ঢাকা পোস্টকে বলেন, আমার নেতৃত্বে পাঁচজনের একটি ডুবুরি দল খালিয়াজুরী উপজেলার ধনু নদীতে দুপুর ১টার দিকে কার্যক্রম শুরু করে। উদ্ধার কাজ শুরুর আধা ঘণ্টা পর শহিদ মিয়া নামে একজনের মরদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হই। কিছুক্ষণ পর আবার উদ্ধার কাজ শুরু করলে হৃদয় মিয়া নামে আরেকজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। অপর আরেকটি মরদেহ নৌ পুলিশের একটি দল লেপসিয়া বাজার এলাকায় ধনু নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

তিনি আরও বলেন জানান, আজকের মতো আমাদের উদ্ধার কাজ সমাপ্ত করে আমরা মদন উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনে অবস্থান করছি। ইতোমধ্যে ময়মনসিংহ কন্ট্রোল রুম থেকে আমাদের জানানো হয়েছে আরেকটি মরদেহ নদীতে ডুবন্ত অবস্থায় থাকতে পারে। আমাদের কন্ট্রোল রুম থেকে যদি নির্দেশনা দেওয়া হয়, তাহলে আগামীকাল ফজরের পর থেকে আবার উদ্ধার কাজ শুরু করব।

নেত্রকোণার সহকারী পুলিশ সুপার সাহেব আলী পাঠান বলেন, শনিবারের ঘটনার পর এলাকায় একটু অস্থির অবস্থা ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যদিও গতকাল দুই গ্রুপের লোকজন ঘোষণা দিয়ে মারামারি করার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপের কারণে পরে আর কোনো ধরনের ঝামেলা হয়নি। আজকে আমি নিজেও ওই এলাকা পরিদর্শন করেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সংঘর্ষের পর রসুলপুরসহ ওই এলাকায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। আজ ধনু নদী থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আনিসুজ্জামান চৌধুরী

Next Post

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Related Posts

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সারাদেশ

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
আইন ও অপরাধ

ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

নদীপথে ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি
সারাদেশ

নদীপথে ২০ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

Next Post
মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, পৌনে ১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

10 March 2025

নেত্রকোনার ধনু নদী থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার