Sunday, June 14, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পর্দা উঠছে বিপিএলের, খেলা দেখবেন যেখাবে

December 26, 2025
in খেলা
পর্দা উঠছে বিপিএলের, খেলা দেখবেন যেখাবে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাসুদ রানা

নানা নাটকীয়তার পর মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। প্রতিবার ঢাকা পর্ব দিয়ে শুরু হলেও এবার সিলেট পর্ব দিয়ে মাঠে গড়াবে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। গত আসরে শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল, এবার নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় দর্শকরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) উদ্বোধনী ম্যাচে দুপুর ৩টায় মাঠে নামবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়ার্স। বিপিএল শুরুর আগে দর্শকদের বেশকিছু তথ্য জেনে নেওয়া দরকার।

উদ্বোধনী অনুষ্ঠান

গত ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বড় পরিসরে জমকালো আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নিরাপত্তা শঙ্কায় সেটা অবশ্য হয়ে উঠেনি। এক প্রকার বাধ্য হয়েই অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।

এবার সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করেছে বিসিবি। জমকালো আয়োজনে করতে না পারলেও বিপিএলের উদ্বোধনী দিনেই ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল।

বক্সিং ডে কী, টেস্ট ক্রিকেটে কেন জনপ্রিয় হলো দিনটি
প্রথম অংশে শহীদ শরীফ ওসমান হাদির স্মারণে এক মিনিট নীরবতা পালন করা হবে। এরপর সমন্বিত সুরে গাওয়া হবে বাংলাদেশের জাতীয় সংগীত। থাকছে কোরআন তিলওয়াতও। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন আমিনুল ইসলাম বুলবুল।

এরপর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পোড়ানো হবে ‘ডে লাইট ফায়ার ওয়ার্ক’ বা আতশ বাজি। বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে এবারই প্রথম ‘ডে লাইট ফায়ারওয়ার্কস’ হবে।

অনুষ্ঠানের দ্বিতীয় ভাগ হবে উদ্বোধনী ম্যাচ শেষে। যেখানে নাচ ও গানের আয়োজন থাকছে। বিপিএলে অংশ নিতে যাওয়া ছয় ফ্র্যাঞ্চাইজির জার্সি পড়ে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এখানে দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। নাচের সঙ্গে গানও শোনার সুযোগ পাবেন দর্শকরা। ফুয়াদ আল মুকতাদিরের কোরিওয়াগ্রাফিতে হবে গানের অনুষ্ঠান। ৪৫ মিনিটের সেই অনুষ্ঠান শেষে মাঠে গড়াবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ।

৬ দলের অধিনায়ক কে কে

দলের নাম অধিনায়কের নাম পজিশন
ঢাকা ক্যাপিটালস মোহাম্মদ মিঠুন উইকেটরক্ষক ও ব্যাটার
রংপুর রাইডার্স নুরুল হোসেন সোহান উইকেটরক্ষক ও ব্যাটার
রাজশাহী ওয়ারিয়র্স নাজমুল হোসেন শান্ত ব্যাটার
চট্টগ্রাম রয়েলস শেখ মাহেদী অলরাউন্ডার
সিলেট টাইটান্স মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার
নোয়াখালী এক্সপ্রেস সৈকত আলী অলরাউন্ডার
আম্পায়ারের দায়িত্বে থাকবেন যারা

বিপিএলে আম্পায়ারের দায়িত্বে থাকবেন মোট ১০ জন। যার মধ্যে ৮ জন দেশি ও ২ জন বিদেশি আম্পায়ার থাকছেন। দেশি আম্পায়ার হিসেবে নাম ঘোষণা করা হয়েছে শরফউদ্দৌলা, ইবনে শহীদ সৈকত, মাসুদুর রহমান মুকুল, ও তানভীর আহমেদসহ অন্যদের। বিদেশি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ ইয়াকুব ও রুচিরা পল্লীগুরুরুগে।

এছাড়াও ম্যাচ রেফারি হিসেবে থাকবেন চারজন। তাদের মধ্যে সাইমন টোফেল প্রধান ম্যাচ রেফারি, বাকি তিনজন হলেন আক্তার আহমেদ শিপার, নিয়ামুর রশিদ রাহুল ও সেলিম সাহেদ।

খেলা দেখবেন যেখাবে

এবারের বিপিএলের ম্যাচগুলো বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। দুই টেলিভিশন ছাড়াও বিপিএলের ম্যাচগুলো ডিজিটাল মাধ্যমেও দেখা যাবে। বাংলাদেশের ট্যাপমেড ও আকাশগোতে বিপিএলের ম্যাচগুলো সম্প্রচার করবে।

বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশকয়েক দেশে দেখানো হবে বিপিএলের খেলা। সেই তালিকায় রয়েছে- পাকিস্তানের এ স্পোর্টস , ভারতের ফানকোড, শ্রীলঙ্কার পিও টিভি, নেপালের দিশহোম, যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর উইলো।

ডিজিটাল মাধ্যমেগুলোর তালিকায় আছে মাইকো, তামাশা, ট্যাপমেড অ্যাপ পাকিস্তান, উইলো ডিআরএম ও টি-স্পোর্টসের ইউটিউব চ্যানেল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ঢাকায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Next Post

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছাত্রদল নেতার 

Related Posts

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার
খেলা

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

নেইমারকে ছাড়াই ভোরে বিশ্বকাপ মিশনে নামছে ব্রাজিল
খেলা

নেইমারকে ছাড়াই ভোরে বিশ্বকাপ মিশনে নামছে ব্রাজিল

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার অভিযোগ
খেলা

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তার অভিযোগ

Next Post
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছাত্রদল নেতার 

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছাত্রদল নেতার 

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে: স্বাস্থ্যমন্ত্রী

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে : অপু বিশ্বাস

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

চট্টগ্রামে যুবদল নেতাকে গুলি করে হত্যা, অস্ত্রধারীর ছবি ভাইরাল 

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

ব্রাজিল-মরক্কো ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধানমন্ত্রী অনবরত ভুল-ভাল কথা বলেন: জামায়াত আমির

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

26 December 2025

পর্দা উঠছে বিপিএলের, খেলা দেখবেন যেখাবে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার