Wednesday, April 15, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

April 14, 2026
in অন্যান্য
পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে হবে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে পহেলা বৈশাখ ঢাকায় ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোর থেকে রাজধানীর বিভিন্ন সড়কের ১৪টি পয়েন্টে ডাইভারশন দেওয়া হবে এবং বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি মিডিয়া বিভাগ থেকে গণমাধ্যমে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ এলাকার রাস্তা বন্ধ বা ডাইভারশন দেওয়া হবে।

একইসঙ্গে নির্দিষ্ট কিছু সড়ক এড়িয়ে বিকল্প পথে চলাচলের অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের উপকমিশনার রফিকুল ইসলাম বলেন, আমরা কিছু নির্দেশনা দিয়েছি যাতে করে রাস্তায় জ্যাম না হয়। সুনির্দিষ্ট পরিকল্পনা করে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

বন্ধ থাকবে যেসব পয়েন্ট
মঙ্গলবার ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিচের পয়েন্টগুলোতে ডাইভারশন চলবে:
বাংলামোটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও পুলিশ ভবন।
সুগন্ধা, কাকরাইল চার্চ ও কদম ফোয়ারা।
হাইকোর্ট (পশ্চিম), শহীদুল্লাহ হল ও রোমানা ক্রসিং।
ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ও ভাস্কর্য ক্রসিং।
নীলক্ষেত ও কাঁটাবন ক্রসিং।

বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা
উৎসবের দিন যানজট এড়াতে কয়েকটি বিকল্প পথের কথা জানিয়েছে:

মিরপুর-ফার্মগেট অভিমুখী: এই পথের ভারী যানবাহনগুলো বাংলামোটর থেকে মগবাজার হয়ে চলাচল করবে। তবে হালকা যানবাহন ইন্টারকন্টিনেন্টাল থেকে মিন্টো রোড হয়ে যেতে পারবে।

গোলাপশাহ মাজার ও হাইকোর্ট অভিমুখী: শাহবাগমুখী যানবাহনগুলো কদম ফোয়ারা-ইউবিএল-নাইটিঙ্গেল ক্রসিং হয়ে গন্তব্যে যাবে।

সায়েন্সল্যাব অভিমুখী: শাহবাগমুখী ভারী যানবাহন আজিমপুর-চানখাঁরপুল-বকশীবাজার হয়ে চলবে। হালকা যানবাহন কাঁটাবন থেকে হাতিরপুল অথবা নীলক্ষেত-পলাশী হয়ে গন্তব্যে পৌঁছাবে।

গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান
নেভি গ্যাপ থেকে হলি ফ্যামিলি হাসপাতাল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।
মৎস্য ভবন থেকে সেগুনবাগিচা ও শিল্পকলা একাডেমি গলি (শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য)।
কাঁটাবন থেকে নীলক্ষেত হয়ে পলাশী ক্রসিং পর্যন্ত (রাস্তার পশ্চিম পাশে)।
আবদুল গণি রোড ও সচিবালয় লিংক রোড (উভয় পাশে)।

Previous Post

অনলাইন জুয়ায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল

Next Post

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার

Related Posts

অনলাইন জুয়ায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল
অন্যান্য

অনলাইন জুয়ায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
অন্যান্য

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

নববর্ষ ঘিরে জমে উঠেছে কেনাকাটা
অন্যান্য

নববর্ষ ঘিরে জমে উঠেছে কেনাকাটা

Next Post
রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বিশ্ববাজারে কমলো তেলের দাম

বিশ্ববাজারে কমলো তেলের দাম

মানবপাচার ও মাদক দমনে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও মাদক দমনে শিগগিরই বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

বিশ্বব্যাংক ও আইএমএফ থেকে দুই বিলিয়ন ডলার পেতে পারে বাংলাদেশ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার