Sunday, May 31, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার

April 14, 2026
in আইন ও অপরাধ
রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ এলেই আনন্দের পাশাপাশি অনেকের মনে ফিরে আসে এক বেদনাদায়ক স্মৃতি। ২০০১ সালের পহেলা বৈশাখে রাজধানীর রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলায় নিহত হন ১০ জন। ঘটনার পঁচিশ বছর পার হলেও এখনো পুরোপুরি শেষ হয়নি এই হামলার বিচার।

গণমাধ্যম সূত্র মতে, ২০০১ সালের ১৪ এপ্রিল সকালে রমনা পার্কের বটমূলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলছিল। হাজারো মানুষ নতুন বছরকে বরণ করতে সেখানে জড়ো হয়েছিলেন। ঠিক সেই সময় অনুষ্ঠানস্থলে পুঁতে রাখা দুটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। সকাল ৮টা ৫ মিনিটে প্রথম এবং কিছু সময় পর আরেকটি বোমা বিস্ফোরিত হয়। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ঘটনাস্থলেই নিহত হন ৯ জন, পরে হাসপাতালে আরও একজন মারা যান।

পরে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সদস্যরা এই হামলা চালিয়েছিল। ঘটনার দিনই পুলিশ হত্যা ও বিস্ফোরক আইনে আলাদা দুটি মামলা দায়ের করে।

এই ঘটনার হত্যা মামলার রায় আসে ২০১৪ সালে। এতে আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে উচ্চ আদালতে শুনানির পর কয়েকজনের সাজা কমানো হয়। জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যুদণ্ড ২০১৭ সালে কার্যকর করা হয়।

তবে একই ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার বিচার এখনো শেষ হয়নি। মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের মার্চে সাক্ষ্যগ্রহণ শেষ হলেও এরপর থেকে মামলাটি আসামিদের আত্মপক্ষ সমর্থনের পর্যায়ে আটকে আছে। বিভিন্ন সময়ে আদালত পরিবর্তন ও আসামিদের হাজির না করার কারণে শুনানি দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে।

সর্বশেষ গত ৩১ মার্চ শুনানির দিন ধার্য থাকলেও কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়নি। এ কারণে আদালত আগামী ৯ জুলাই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এই নৃশংস হামলার বিচার পুরোপুরি শেষ না হওয়ায় নিহতদের পরিবার ও সাধারণ মানুষের মধ্যে এখনো রয়েছে আক্ষেপ। অনেকের মতে, বাংলা সংস্কৃতির ওপর ভয়াবহ আঘাত হিসেবে চিহ্নিত এই হামলার বিচার দ্রুত শেষ হওয়া প্রয়োজন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

পহেলা বৈশাখে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলতে হবে

Next Post

পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বর্ষবরণ আজ

Related Posts

রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী
আইন ও অপরাধ

রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার
আইন ও অপরাধ

কেরানীগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার মরদেহ উদ্ধার

Next Post
পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বর্ষবরণ আজ

পহেলা বৈশাখ: প্রাণের উৎসবে বর্ষবরণ আজ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

ইরান যুদ্ধ ‘সমাপ্ত’ ঘোষণা ট্রাম্পের

ইরানে যুদ্ধে আমাদের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

ইউটিউবে বিনামূল্যে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে নানি ও ২ নাতির মরদেহ উদ্ধার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 April 2026

রমনা বটমূলে বোমা হামলা: ২৫ বছরেও শেষ হয়নি বিচার

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার