Thursday, July 2, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

প্রথম নারী প্রধান বিচারপতি থেকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি

September 14, 2025
in অন্যান্য
প্রথম নারী প্রধান বিচারপতি থেকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করা সুশীলা কারকি এখন দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের পর দেশজুড়ে দুর্নীতিবিরোধী বিক্ষোভে অন্তত ৫১ জন নিহত হওয়ার পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, সেই সংকটকালে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এসেছেন তিনি।

গত মঙ্গলবার ব্যাপক সহিংসতার মুখে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। এরপর শুক্রবার সুশীলা কারকিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল। শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব নেন।

বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। তিনি প্রভাবশালী গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। এর জেরেই এক বছরের কম সময়ে তাকে অভিশংসনের উদ্যোগ নেয় সরকার। তবে জনগণের চাপের মুখে সেই প্রস্তাব বাতিল হলেও হতাশ হয়ে তিনি পদত্যাগ করেছিলেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী জে এল ভান্ডারি রয়টার্সকে বলেন, ‘তার বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব আনা হয়েছিল…কিন্তু তিনি কখনো নিজের নীতি থেকে সরেননি। নেপালের সংকট সামলানোর জন্য তিনিই জুতসই পছন্দ।’ একইসঙ্গে আইনজীবী দীপেন্দ্র ঝা বলেন, ‘তিনি ভালো পছন্দ, তবে তার সঙ্গে একটি ভালো দল থাকতে হবে।’

অলির পদত্যাগের পর সহিংসতা কিছুটা কমলেও এখনো দেশটির বিভিন্ন এলাকায় বিধিনিষেধ জারি রয়েছে। সেনারা রাস্তায় টহল দিচ্ছে এবং প্রভাবশালী রাজনৈতিক নেতারা অনেকেই আত্মগোপনে রয়েছেন। এই পরিস্থিতিতে রাজনীতি বা প্রশাসনে সরাসরি অভিজ্ঞতা না থাকলেও দুর্নীতিবিরোধী অবস্থান ও নীতিগত দৃঢ়তার কারণে সুশীলাকে অন্তর্বর্তী নেতৃত্বে আনা হয়েছে।

১৯৫২ সালে নেপালের শঙ্করপুর গ্রামের কৃষক পরিবারে জন্ম সুশীলার। সাত ভাই–বোনের মধ্যে তিনি বড়। ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর করার পর ১৯৭৯ সালে আইন পেশায় যোগ দেন। শিক্ষার্থী থাকাকালে তিনি নেপালি কংগ্রেসে যুক্ত ছিলেন এবং পঞ্চায়েতব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় অংশ নেন। সে সময় তিনি কিছুদিন কারাবাসও করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই তিনি অন্যদের শিক্ষায় উৎসাহ দিতেন। তার ছোট বোন জুনু দাহাল ২০১৬ সালে থমসন রয়টার্স ফাউন্ডেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘শৈশব থেকেই তিনি সবাইকে সমান চোখে দেখতেন এবং আমাদের স্কুলে যেতে উদ্বুদ্ধ করতেন।’ ওই বছরই সুশীলা কারকি প্রধান বিচারপতির দায়িত্ব নেন।

অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব পাওয়ার পর ভারতীয় টিভি চ্যানেল সিএনএন–নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সুশীলা বলেন, ‘আমরা দেশের জন্য নতুন কোনো সূচনার চেষ্টা করব।’ তিনি নেপালের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

এশিয়া কাপে অনিশ্চয়তায় বাংলাদেশ, লঙ্কান ঝড়ে ভরাডুবি

Next Post

আপনাকে সবার প্রিয় করে তুলবে যেসব অভ্যাস

Related Posts

রাজধানীসহ ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি
অন্যান্য

বৃষ্টির প্রবণতা বাড়ছে, ১৫ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ
অন্যান্য

দেশে পৌঁছেছে কাতারে নিহত ৫ বাংলাদেশির মরদেহ

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
অন্যান্য

অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!

Next Post
আপনাকে সবার প্রিয় করে তুলবে যেসব অভ্যাস

আপনাকে সবার প্রিয় করে তুলবে যেসব অভ্যাস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৩৫

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

14 September 2025

প্রথম নারী প্রধান বিচারপতি থেকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কারকি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার