Tuesday, June 30, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফাঁস হয়ে গেছে ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড

বড় সাইবার হামলার আশঙ্কা:

October 31, 2025
in বিজ্ঞান ও প্রযুক্তি
ফাঁস হয়ে গেছে ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রযুক্তি ডেস্ক:
প্রকাশ্যে এলো আরও এক বড় ইমেইল-পাসওয়ার্ড ফাঁস হওয়ার ঘটনা। এবার বিশ্বব্যাপী ১৮ কোটি ৩০ লাখ মানুষের ই-মেইল অ্যাকাউন্ট এবং পাসওর্য়াড ফাঁস হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, এর একটা বড় অংশ গুগলের ই-মেইল পরিষেবা জি-মেইল ব্যবহারকারীদের। এ অবস্থায় বড় ধরনের এক সাইবার হামলার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

গুগল অবশ্য তার ব্যবহারকারীদের আশ্বস্ত করে বলছে, যেন কেউ আতঙ্কিত হয়ে না পড়েন, গুগলের নিজস্ব সার্ভার বা সিস্টেম হ্যাক হয়নি। এই তথ্য ম্যালওয়্যারে আক্রান্ত ব্যক্তিগত কম্পিউটার ও ব্রাউজার থেকে এসেছে, যেখানে ব্যবহারকারীদের লগইন ডিটেলস চুরি করা হয়েছিল বলে তাদের দাবি। খবর ফোর্বসের।

সাইবার ইনসাইডার ও ফোর্বসের রিপোর্ট অনুযায়ী, গুগল নিরাপদ থাকলেও সেই তথ্যের পুনর্ব্যবহার এবং বিক্রি হওয়ার বিপদ রয়েছে। ইতোমধ্যেই এই তথ্য ডার্ক ওয়েবে ঘুরছে। অনেক ব্যবহারকারী একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করেন। সেক্ষেত্রে ব্যাংকিং, অনলাইন শপিং বা অফিসের মেইল অ্যাকাউন্টেও হ্যাকাররা প্রবেশ করতে পারে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট, যিনি ‘হ্যাভ আই বিন পনড’ প্ল্যাটফর্মটি পরিচালনা করেন, তিনি জানিয়েছেন এই নতুন ডাটাসেটটির নাম ‘সিন্থিয়েন্ট স্টিলার লগ থ্রেট ডাটা’। এটি কোনো একক ওয়েবসাইট বা সংস্থা থেকে হ্যাক করা হয়নি, বরং সারা বিশ্বের অসংখ্য সংক্রমিত ডিভাইস থেকে সংগ্রহ করা লগ ফাইল থেকে তৈরি করা হয়েছে।

সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম ‘হ্যাভ আই বিন পনড’–এর (এইচআইবিপি) ডাটাবেসে এই ফাঁস হওয়া তথ্য যোগ করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে কি না তা জানতে পারবেন। এখানে গিয়ে নিজের ই-মেইল আইডি লিখে দিন। তাহলেই ওয়েবসাইটটি আপনাকে জানিয়ে দেবে, ডাটাসেটে আপনার আইডি রয়েছে, নাকি তা ফাঁস হয়ে গিয়েছে।

যদি আপনার সন্দেহ হয় যে আপনার জি-মেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তাহলে গুগলের ‘সিকিউরিটি চেকআপ’ টুল ব্যবহার করুন। এর মাধ্যমে আপনি অপরিচিত ডিভাইসের সন্দেহজনক আচরণ কিংবা থার্ড পার্টি অ্যাপকে চিহ্নিত করতে পারবেন, যেখান থেকে আপনার অ্যাকাউন্টে হামলা হতে পারে। কোনঅ কিছু ‘অদ্ভুত’ মনে হলেই সেটা সরিয়ে ফেলুন। এছাড়া যখনই জানতে পারবেন আপনার ই-মেইল আইডির তথ্য ফাঁস হয়ে গিয়েছে, পাসওয়ার্ড পরিবর্তন করতে দেরি করবেন না। অবশ্যই শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, যা অন্য কোথাও ব্যবহার করেননি। ‘টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন’ চালু করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নিরাপত্তাহীনতায় ভুগছেন শ্রীলেখা মিত্র

Next Post

ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন অব্যাহত, রোববার ‘লংমার্চ টু যমুনা’

Related Posts

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?
বিজ্ঞান ও প্রযুক্তি

কাজ করতে করতে ল্যাপটপ হঠাৎ বন্ধ হয়ে যায়?

আরব আমিরাতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
বিজ্ঞান ও প্রযুক্তি

আরব আমিরাতে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোন প্রেমীদের জন্য দুঃসংবাদ

Next Post
ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন অব্যাহত, রোববার ‘লংমার্চ টু যমুনা’

ইবতেদায়ি শিক্ষকদের আন্দোলন অব্যাহত, রোববার ‘লংমার্চ টু যমুনা’

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

ব্রাজিলকে নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট

শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন বিতর্কে সিনেট অধিবেশন বর্জন

শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন বিতর্কে সিনেট অধিবেশন বর্জন

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

চলন্ত বাসে হঠাৎ আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 October 2025

ফাঁস হয়ে গেছে ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার