Monday, May 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফিরে যাওয়ার আগে যে বার্তা দিলেন আজহারি

October 11, 2024
in অন্যান্য
ফিরে যাওয়ার আগে যে বার্তা দিলেন আজহারি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি দেশ ত্যাগ করেছেন। যাওয়ার আগে তিনি এক বার্তায় বলেন, দেশে খুব লম্বা সময় অবস্থান না করলেও শিগগিরই ফিরবো।

শুক্রবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে এক স্ট্যাটাস দেন তিনি।

মাওলানা আজহারি কোনো পূর্বঘোষিত বার্তা ছাড়াই দেশে যেমন এসেছেন, ঠিক তেমনি ফিরে গেছেন। এতে অবশ্য তার ভক্তরা অবাক হয়েছেন। তাদের উদ্দেশে তিনি বলেছেন, মাস খানেক পর আবারও দেশে ফিরবেন।

জানা যায়, গত ২ অক্টোবর দেশে এসেছিলেন মাওলানা আজহারি। নয় দিনের মাথায় আবার মালয়েশিয়া ফিরে গেছেন। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে কয়েকটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছেন।

যাবার আগে দেওয়া ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম। বেশিরভাগ সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরনার আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলাম।

আলহামদুলিল্লাহ, সত্যিই সে-দিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেয়ার কারণে, বেখেয়ালবশত অনেকে বাদ পড়েছেন। আশাকরি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সাথে সাক্ষাতের প্রত্যাশা রইলো।

তিনি আরও লিখেন, আজ মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবারও দেশে ফিরব ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি-সহ সবকিছু অনুকূল হলে, পুরো দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে হয়তো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।

তিনি বলেন, আমি এ-জমিনে কুরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছি না। আউটডোর প্রোগ্রাম সীমিত করে, কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। শীঘ্রই এসব প্রকল্পের ঘোষণা আসবে ইনশাআল্লাহ। দু’আয় রাখবেন।

চার বছর আগে আজহারী মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেয়ার পর তাকে নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল। সে বছরের ৬ ফেব্রুয়ারি ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে। তাই, মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হল। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়া ফিরে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ।’

তবে অনেকের ধারণা, ২০২০ সালের জানুয়ারি মাসে লক্ষ্মীপুরে তার এক মাহফিলে ১২ জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনা আলোচনার সৃষ্টি করে। লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া গ্রামে আজহারীর মাহফিলে একই পরিবারের মোট ১২ জন সদস্য এক সঙ্গে ইসলাম গ্রহণ করা আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে। বাংলাদেশ পুলিশ ১২ জনকেই আটক করে ভারতে ফেরত পাঠায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

চিলির মাঠে ব্রাজিলের দুর্দান্ত জয়

Next Post

শান্তিতে নোবেল পেল নিহন হিদানকিও

Related Posts

রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র
অন্যান্য

রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র

ঢাকায় কোরবানির পশু বিক্রি শুরু, দেশি গরুর চাহিদা বেশি
অন্যান্য

দেশে জমে উঠেছে পশুর হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ
অন্যান্য

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ

Next Post
শান্তিতে নোবেল পেল নিহন হিদানকিও

শান্তিতে নোবেল পেল নিহন হিদানকিও

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র

রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার দাবি বিএনএসকে’র

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

পদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

হাম ও উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪৩২

হাম ও হামের উপসর্গ নিয়ে ১৬ জনের প্রাণহানী

রামিসার ডিএনএ রিপোর্ট হস্তান্তর

রামিসাকে ধর্ষণ-হত্যা: অভিযোগ গঠনের শুনানি ১ জুন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 October 2024

ফিরে যাওয়ার আগে যে বার্তা দিলেন আজহারি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার