Tuesday, June 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ফের যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

February 8, 2025
in আন্তর্জাতিক
ফের যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রে আবারও একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এর সব আরোহী মারা গেছেন। যাত্রীবাহী ওই ছোট উড়োজাহাজটিতে চালকসহ ১০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার বিধ্বস্ত বিমানটির সন্ধান মিলে।

এর আগে গত ২৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাকহক চপার হেলিকপ্টারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষে টুকরো টুকরো হয়ে পোটোম্যাক নদীতে ডুবে গিয়েছিল একটি যাত্রীবাহী বাণিজ্যিক বিমান। ওই ঘটনায় ওই বিমানের চালক এবং ৬৮ জন যাত্রীর সবাই নিহত হয়েছিলেন। খবর এনবিসির।

আলাস্কার পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি ছিল মার্কিন বিমান পরিষেবা সংস্থা বেরিং এয়ারের একটি সেসনা ক্যাটাগরির বিমান। এ ক্যাটাগরির বিমানগুলো ছোটো আকারের হয়।

বেরিং এয়ারের অপারেশন্স বিভাগের পরিচালক ডেভিড ওলসেন মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে জানান, শুক্রবার বিমানটি বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়। এর আগে ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২ টা ৩৭ মিনিটে আলাস্কার পশ্চিমাঞ্চলে উনালাকলিট থেকে নরটন সাউন্ড এলাকার উদ্দেশে রওনা হয়েছিল উড়োজাহাজটি।

উনালাকলিট থেকে নরটন সাউন্ডের দূরত্ব ১৪০ মাইল। যাত্রা শুরুর ৪৫ মিনিটের মধ্যেই উড়োজাহাজটি থেকে রাডারে সংকেত পাঠানো বন্ধ হয়ে যায়।

মার্কিন কোস্টগার্ড আলাস্কা অঙ্গরাজ্য শাখার মুখপাত্র লেফটেন্যান্ট কমোডর বেঞ্জামিন ম্যাকলিনটায়ার-কোবল এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, রাডরের রেকর্ড বলছে, সর্বশেষ বিকেল ৩ টা ১৮ মিনিটে সংকেত এসেছিল বিমানটি থেকে। আমরা ধারণা করছি, বিমানটির ইঞ্জিনে এমন কোনো গুরুতর ত্রুটি ঘটেছিল, যার ফলে এটি বাতাসে ভেসে থাকার ক্ষমতা এবং ওড়ার গতি হারিয়ে ফেলেছিল।

শুক্রবার এ ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন আলাস্কার গভর্নর মাইক ডুনালিভি।

শোকবার্তায় তিনি বলেন, আমি এবং আমার স্ত্রী রোজ ডুনালেভি- আমরা বেরিং এয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় মর্মাহত। নিহত যাত্রী, বিমানচালক এবং তাদের স্বজনদের জন্য প্রার্থনা করছি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিশিষ্ট ২৬ নাগরিকের বিবৃতি: ৩২ নম্বর গুঁড়িয়ে দেয়ার দায় সরকার এড়াতে পারে না

Next Post

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, আহত ১৫

Related Posts

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান 
আন্তর্জাতিক

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান 

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে আজারবাইজানেও ঘাঁটি গড়েছিল ইসরায়েল

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব আইআরজিসির
আন্তর্জাতিক

ইরানে ফের মার্কিন হামলা, পাল্টা জবাব আইআরজিসির

Next Post
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, আহত ১৫

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, আহত ১৫

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় স্কোয়াশে এবার অংশ নেবেন রেকর্ড সংখ্যক খেলোয়াড়

জাতীয় স্কোয়াশে এবার অংশ নেবেন রেকর্ড সংখ্যক খেলোয়াড়

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 February 2025

ফের যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার