Tuesday, June 9, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, আহত ১৫

February 8, 2025
in সারাদেশ
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, আহত ১৫
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার চেষ্টা করেছে ছাত্র-জনতা। এসময় মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায় স্থানীয়রা। এতে আহত হয়েছেন ১২-১৫ জন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর সিটি করপোরেশনের দাক্ষিণখান এলাকায় এই ঘটনা ঘটে। এতে গাজীপুরে উত্তেজনা বিরাজ করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ গাজীপুরে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের গ্রামের বাড়িতে ছাত্র-জনতা হামলার চেষ্টা করে। এসময় স্থানীয় এলাকাবাসী তাদের প্রতিহত করে পাল্টা ধাওয়া করে। এসময় গণপিটুনিতে অন্তত ১২-১৫ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, ১৫-১৬ জনকে তাজউদ্দীন মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর, ঢাকায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ফের যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

Next Post

গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন: সারজিস

Related Posts

ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে খাদে, নিহত ৪
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাস উল্টে খাদে, নিহত ৪

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেকে জখম, অতঃপর..
সারাদেশ

স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর নিজেকে জখম, অতঃপর..

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

Next Post
গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন: সারজিস

গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন: সারজিস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় স্কোয়াশে এবার অংশ নেবেন রেকর্ড সংখ্যক খেলোয়াড়

জাতীয় স্কোয়াশে এবার অংশ নেবেন রেকর্ড সংখ্যক খেলোয়াড়

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 February 2025

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা, আহত ১৫

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার