Tuesday, April 21, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিএনপির সমঝোতা, মান্না-সাকি-নুরুল-ববিসহ শরিকদের কে কোন আসনে

December 24, 2025
in রাজনীতি
বিএনপির সমঝোতা, মান্না-সাকি-নুরুল-ববিসহ শরিকদের কে কোন আসনে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি (কাজী জাফর), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ইসলামী ঐক্যজোট, গণ অধিকার পরিষদসহ কয়েকটি দলকে আরও ১০টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। দলগুলোর নেতাদের কে কোন আসন থেকে প্রার্থী হচ্ছেন, তা–ও জানানো হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার (২৪ ডিসেম্বর) দলীয় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ১০ আসনে মিত্রদলগুলোর প্রার্থীদের নাম জানান।

এ সংবাদ সম্মেলনেই কর্নেল (অব.) অলি আহমদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ বিএনপিতে যোগ দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা–৭ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন। এ আসনে তিনি আগেও সংসদ সদস্য ছিলেন। বিএনপির সরকারে প্রতিমন্ত্রীও ছিলেন তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ঢাকা–১৩ আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। নড়াইল–২ আসনে প্রার্থী হবেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এনপিপি নিবন্ধিত না হওয়ায় তিনি বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ঢাকা-১২, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল।

পিরোজপুর-১ আসন বিএনপি ছেড়েছে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারকে। যশোর–৫ আসন ইসলামী ঐক্যজোটের মুফতি রশিদ ও ঝিনাইদহ–৪ আসন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁনকে ছেড়ে দিয়েছে বিএনপি।

শরিকদের মধ্যে যারা এখনো বিএনপিতে যোগ দেননি, তারা নিজ নিজ দলের প্রতীকে প্রার্থী হবেন বলে জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, বিএনপি যেসব আসন শরিকদের ছেড়ে দিয়েছে, সেখানে দলের কেউ প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট করাকে বিএনপি বেশি প্রাধান্য দিচ্ছে বলেও জানা গেছে।

২০১৪ এবং ২০২৪ সালে নির্বাচন বর্জন করে বিএনপি। আর ২০১৮ সালে নির্বাচনে অংশ নিলেও পুরোপুরি মাঠে থাকতে পারেনি দলটি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এই পরিস্থিতিতে দলটিতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা অনেক বেশি। পাশাপাশি ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে নির্যাতন–নিপীড়নের শিকার নেতাদের মধ্যে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহও বেড়েছে। এসব কারণে এবার যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় দেওয়ার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্বকে সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি এরই মধ্যে ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। অন্য ২৮টি থেকে সমঝোতার মাধ্যমে শরিকদের ছেড়ে দেওয়া হচ্ছে। এর মধ্যে গতকাল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। আসন চারটি হলো সিলেট-৫, ব্রাহ্মণবাড়িয়া-২, নীলফামারী-১ ও নারায়ণগঞ্জ-৪। আজ আরও ১০টি আসন ছেড়ে দেওয়া হলো।

Previous Post

ঢাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারীর মৃত্যু

Next Post

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

Related Posts

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ
রাজনীতি

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ

নিপুণ রায় এমপি হওয়ায় কেরানীগঞ্জে মিষ্টি বিতরণ
রাজনীতি

নিপুণ রায় এমপি হওয়ায় কেরানীগঞ্জে মিষ্টি বিতরণ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
রাজনীতি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

Next Post
লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে তারেক রহমান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে: শিক্ষামন্ত্রী

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

ফের বদলাচ্ছে পুলিশের পোশাক, মন্ত্রণালয়ে চিঠি

টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাসের ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ 

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

৪ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার