নিজস্ব প্রতিবেদক
অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক পক্ষপাতিত্ব, অসদাচরণ, আর্থিক অনিয়ম, দায়িত্ব পালনে গাফিলতি এবং সরকারি স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয় দুদক ও তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন তদন্তে প্রমাণ হওয়া সত্ত্বেও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর উপ-মহাপরিচালক (বার্তা) ড. সৈয়দা তাসমিনা আহমেদ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় তথ্য সচিব বরাবর লিগ্যাল নোটিশ প্রেরন করা হয়েছে। নোটিশ প্রেরন করেন সামজকর্মী এবং ‘ বাংলাপোস্ট’-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও ‘ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন’-এর সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো: পারভেজ প্রেরিত লিগ্যাল নোটিশে বলা হয়, ২০২৩ সালে অনুষ্ঠিত বিটিভির অডিশন কমিটির আহ্বায়ক ড. সৈয়দা তাসমিনা আহমেদসহ কতিপয় অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অডিশন সংক্রান্ত অভিযোগের পাশাপাশি অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, প্রশাসনিক পক্ষপাতিত্ব, অসদাচরণ, আর্থিক অনিয়ম, দায়িত্ব পালনে গাফিলতি এবং সরকারি স্বার্থের পরিপন্থী কর্মকা-ের বিষয়ে নাট্যকার, শিল্পী, কলা-কুশলিগন বিভিন্ন সময় মানববন্ধনসহ নানা-রকম কর্মসুচী পালন করে আসছে।
যেহেতু, উক্ত অভিযোগসমূহের কিছু অংশ তদন্তের আওতায় এসেছে এবং একই/সংশ্লিষ্ট ঘটনায় কয়েকজন কর্মকর্তাদের বিরুদ্ধে ইতিমধ্যে সাময়িক বরখাস্তসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষভাবে, অডিশন কমিটির অনিয়ম সংক্রান্ত ঘটনায় কমিটির সদস্য-সচিব/সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ মোল্লা আবু তৌহিদ-এর বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম ও সাময়িক বরখাস্তের ব্যবস্থা গ্রহণ করা হলেও একই কমিটির আহবায়ক হিসেবে ড. সৈয়দা তাসমিনা আহমেদের ভূমিকা সম্পর্কে সমপর্যায়ের কার্যকর ব্যবস্থা গ্রহণ না করার বিষয়টি










Discussion about this post