নিজস্ব প্রতিবেদক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচটি শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৮৬টি শিশু।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছে চার শিশু। বাকি একজন সিলেট বিভাগে মারা গেছে।
গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৪৪টি শিশু মারা গেছে। আর একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৯টি শিশু।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৮৬ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে। আর এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।









Discussion about this post