Wednesday, June 3, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিভিন্ন স্থানে ধর্ষণ: প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

February 23, 2025
in সর্বশেষ
বিভিন্ন স্থানে ধর্ষণ: প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রাজধানীর আসাদ গেটে সড়ক অবরোধ করেছেন ছাত্র-জনতা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রাস্তা অবরোধ করেন তারা। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আসাদ গেট এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

মোহাম্মদপুর জোনের পুলিশের ট্রাফিক সার্জেন্ট তৌহিদুর রহমান জানান, আসাদ গেট এলাকায় রাস্তা বন্ধ করে কিছু শিক্ষার্থী বিক্ষোভ করছেন। এ জন্য আশেপাশের কিছু পয়েন্টে যানবাহন চলাচল সীমিত রয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত নূর মোহাম্মদ নামে এক শিক্ষার্থী জানান, তারা ধর্ষকের মৃত্যুদণ্ড চান।

তাসনিম সিদ্দিকী নামে অপর এক শিক্ষার্থী বলেন, ‘দেশে এত ধর্ষণ, এত শ্লীলতাহানি, এতকিছুর পরও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তারা নীরব ভূমিকা পালন করছে। এছাড়া, জুলাই আন্দোলনের প্রথম সারিতে যারা ছিলেন, তাদেরকেও কোনো কথা বলতে দেখছি না। যে কারণে এখানে শিশু থেকে শুরু করে সব বয়সী নারী-পুরুষেরা একত্রিত হয়েছি।’

‘প্রশাসনের ঘুম ভাঙাই, ধর্ষকের বিচার চাই- এই দাবিতে আমরা এখানে এসেছি। প্রশাসন আমাদের আশ্বস্ত করেছে যে, তারা আমাদের কথা শুনবে। এখন আমরা প্রশাসনের কাছে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি দিতে যাচ্ছি। তারা আমাদের দাবিগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে ব্যর্থ হলে আমরা সারাদেশে বৃহত্তর কর্মসূচি পালন করব’, বলেন তিনি।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান বলেন, দুপুরের দিকে ছাত্র-জনতা আসাদ গেট এলাকার সড়ক অবরোধ করেছে। এখানকার সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এর আগে রবিবার সকাল সাড়ে ১০টায় ইডেন কলেজের বকুলতলায় ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে এবং নারী-শিশুসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন ওই কলেজে শিক্ষার্থীরা। এছাড়া তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নতুন অধ্যায়ের শুরু করলেন বুবলী

Next Post

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে নিহত ২

Related Posts

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা
সর্বশেষ

দেড় শতাধিক হলে মুক্তি পাচ্ছে ঈদের ৯ সিনেমা

হাটে গরুর ট্রাক নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ

হাটে গরুর ট্রাক নিয়ে টানাটানি করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
সর্বশেষ

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

Next Post
নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে নিহত ২

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে নিহত ২

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

এলপিজির দাম বাড়ল ৩৮ টাকা

দাম কমলো এলপি গ্যাসের

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

সিআইডির প্রধান হলেন আলি আকবর খান

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

23 February 2025

বিভিন্ন স্থানে ধর্ষণ: প্রতিবাদে আসাদ গেটে ছাত্র-জনতার সড়ক অবরোধ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার