Tuesday, July 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিশ্ব নারী কাবাডিতে ভারত সেরা

November 25, 2025
in খেলা
বিশ্ব নারী কাবাডিতে ভারত সেরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রীড়া প্রতিবেদক :

বিশ্ব নারী কাবাডিতে শিরোপা ধরে রাখলো ভারত।
সোমবার ফাইনালে
চাইনিজ তাইপেকে ৩৫-২৮ পয়েন্টে হারিয়ে নারী কাবাডি বিশ্বকাপের মুকুট ধরে রাখল ভারত।

২০১২ সালে ইরানকে হারিয়ে প্রথম নারী কাবাডি বিশ্বকাপ জিতেছিল দেশটি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ জয়ের মাধ্যমে সে সাফল্য ধরে রাখল বিশ্ব কাবাডির পরাশক্তিরা। এ নিয়ে নারী কাবাডি বিশ্বকাপে শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখল ভারত। ঢাকায় ৬ ম্যাচে শতভাগ জয়ের আগে ২০১২ সালের আসরেও ৬ ম্যাচে শতভাগ জয় পেয়েছিল ভারত।

 

মেজর কাবাডি আসরে চাইনিজ তাইপের বিপক্ষে এ নিয়ে টানা তিন ম্যাচে অপরাজিত থাকল ভারত। ২০২৩ সালের ৭ অক্টোবর এশিয়ান গেমসের ফাইনালে হাড় হিম করা লড়াইয়ের পর ২৬-২৫ পয়েন্টে জিতে স্বর্ণপদক অর্জন করেছিল ভারত। সে আসরে দুই দলের গ্রুপ পর্বের লড়াইয়েও ছিল উত্তেজনা—ম্যাচ শেষ হয়েছিল ৩৪-৩৪ পয়েন্টের সমতায়।

শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম টস কয়েন সরবরাহ করেন। চাইনিজ তাইপে টস জিতে ভারতকে রেইডে পাঠায়। সাঞ্জু দেবী প্রথম রেইড থেকে এক পয়েন্ট তুলে আনেন। চুয়াং ইয়া-হান বোনাস পয়েন্ট নিয়ে ভালোই জবাব দেন। পরে পূজা এবং সোনালিও রেইড থেকে পয়েন্ট আনেন। চতুর্থ রেইডে সাঞ্জু দেবী তিন পয়েন্ট তুলে আনলে লিড পায় ভারত। ইয়েন চিয়াও-ওয়েন এক রেইডে দুই পয়েন্ট তুলে আনলে জমে ওঠে লড়াই—ম্যাচের স্কোরলাইন দাঁড়ায় ৭-৭।

পরে রেইড দিতে যাওয়া পূজাকে সুপার ট্যাকল করে ৯-৭ পয়েন্টের লিড নিয়েছিল চাইনিজ তাইপে। ১২তম মিনিটে সাঞ্জু দেবী রেইডে চাইনিজ তাইপের ৪ খেলোয়াড়কে আউট করে ভারতকে ১৩-১২ পয়েন্টে এগিয়ে দেন। হুয়াং সু-চিন পরের রেইডে পয়েন্ট তুলে লড়াইয়ে রেখেছিলেন চাইনিজ তাইপেকে। পরবর্তীতে রেইডে সাঞ্জু দেবী দুই পয়েন্ট তুলে ম্যাচের দ্বাদশ মিনিটে প্রতিপক্ষকে অলআউট করে ভারতের লিড ১৭-১৪ পয়েন্টে উন্নীত করেন। ২০-১৬ পয়েন্টে এগিয়ে থেকে ভারত প্রথমার্ধ শেষ করে।

বিরতির পর বোনাস পয়েন্ট নিয়ে চাইনিজ তাইপে ব্যবধান কমায়। পুষ্পা রেইডে তিন পয়েন্ট তুলে ভারতের লিড বড় করেন। সময়ের সঙ্গে চাইনিজ তাইপে ম্যাচ থেকে পিছিয়ে যেতে থাকে। একপর্যায়ে রেইড ও ট্যাকল থেকে পয়েন্ট তুলে ব্যবধান ২৫-২২ করে দেশটি। বাকি সময় সাঞ্জু-পুষ্পাদের হিসেবি খেলায় ম্যাচ ভারতের দিকে ঝুঁকে যায়। খেলা শেষ হওয়ার চার মিনিট আগে চাইনিজ তাইপে সুপার ট্যাকল করে ফেরার চেষ্টা করে, স্কোরলাইন ছিল ৩০-২৬। শেষদিকে চাইনিজ তাইপেকে অলআউট করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয় ভারত, স্কোরলাইন তখন ৩৫-২৮। ওটাই ছিল ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন।

শিরোপা জয়ের পর ভারতীয় মেয়েরা তাদের জাতীয় পতাকা নিয়ে মিরপুর ইনডোর স্টেডিয়ামে ভিক্টরি ল্যাপ দেন। নেচে-গেয়ে নারী কাবাডি বিশ্বকাপের টানা দ্বিতীয় শিরোপা উদযাপন করেন দেশটির প্রতিনিধিরা।

২য় নারী কাবাডি বিশ্বকাপের সংক্ষিপ্ত বিবরন :
চ্যাম্পিয়ন: ভারত (স্বর্ণপদক )
রানার্স-আপ: চাইনিজ তাইপে ( রৌপ্যপদক )
তৃতীয় স্থান: বাংলাদেশ ( ব্রোঞ্জপদক )
চতুর্থ স্থান: ইরান ( ব্রোঞ্জপদক )
টুর্নামেন্টের সেরা ডিফেন্ডার: স্মৃতি আক্তার (বাংলাদেশ)
টুর্নামেন্টের সেরা রেইডার : মিম লিন (চাইনিজ তাইপে)
টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়: সাঞ্জু দেবী (ভারত)।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া

Next Post

নতুন জোটের ঘোষণা এনসিপির

Related Posts

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো
খেলা

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

অবসরের ঘোষণা দিলেন নেইমার
খেলা

অবসরের ঘোষণা দিলেন নেইমার

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড
খেলা

মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ১০ জনের ইংল্যান্ড

Next Post
নতুন জোটের ঘোষণা এনসিপির

নতুন জোটের ঘোষণা এনসিপির

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, চলছে প্রস্তুতি: ইসি মাছউদ

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, চলছে প্রস্তুতি: ইসি মাছউদ

এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি, নেতৃত্বে আসিফ মাহমুদ

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

24 November 2025

বিশ্ব নারী কাবাডিতে ভারত সেরা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার