Thursday, September 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম

September 17, 2026
in অর্থ-বাণিজ্য
বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরব ওমানের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমে আসায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯২ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ৩ দশমিক ৪০ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ১০২ দশমিক ৪৩ ডলার।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সৌদি আরব ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোর কাছে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিচ্ছে।

সম্প্রতি ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই পাইপলাইন দিয়ে লোহিত সাগরের ইয়ানবু রপ্তানি টার্মিনালে তেল সরবরাহ করা হয়।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, সৌদি আরব উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি করছে এমন খবর সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কমিয়ে দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতের তথ্যও তেলের দামে চাপ তৈরি করেছে। গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত কমেছে ৬ লাখ ৪০ হাজার ব্যারেল। তবে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, মজুত কমবে ১৬ লাখ ব্যারেল।

একই সময়ে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ও ডিস্টিলেটের মজুত বেড়েছে। ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে স্বস্তি বাড়ায় জ্বালানি তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

Next Post

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

Related Posts

সঞ্চয়পত্রে এভিএস পদ্ধতি চালু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা
অর্থ-বাণিজ্য

সঞ্চয়পত্রে এভিএস পদ্ধতি চালু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা
অর্থ-বাণিজ্য

সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স ১৭ হাজার ৫৫২ কোটি টাকা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০৭ ডলার
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছাড়াল ১০৭ ডলার

Next Post
৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি

ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি

ফ্যামিলি কার্ড জালিয়াতির অভিযোগ: এনসিপি নেত্রী দল থেকে বহিষ্কার

ফ্যামিলি কার্ড জালিয়াতির অভিযোগ: এনসিপি নেত্রী দল থেকে বহিষ্কার

মোটা বেতনে চাকরি দেবে ব্যুরো বাংলাদেশ

মোটা বেতনে চাকরি দেবে ব্যুরো বাংলাদেশ

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম

বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 September 2026

বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার