Thursday, September 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

September 17, 2026
in বিনোদন
৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিনোদন ডেস্ক
২০১৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে সশস্ত্র ডাকাতির শিকার হয়েছিলেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান। ওই ঘটনায় ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না লুট করা হয়েছিল। প্রায় ১০ বছর পর সেই মামলায় কার্দাশিয়ানকে মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্যারিসের একটি আদালত। তবে এই ১ ইউরো ক্ষতিপূরণই তিনি চেয়েছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেওয়া এই রায়কে অর্থের বিষয় হিসেবে দেখছেন না কার্দাশিয়ান। সংবাদ সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলছে, তার ও তার রূপসজ্জাশিল্পী সিমন হারুশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই রায় মূলত জবাবদিহি ও ঘটনার স্বীকৃতির প্রতীক।

কার্দাশিয়ান বলেন, ২০১৬ সালের ওই ডাকাতির ঘটনা ছিল তার জীবনের সবচেয়ে ভয়ংকর অভিজ্ঞতা। এর দীর্ঘস্থায়ী প্রভাব তার ও পরিবারের ওপর রয়ে গেছে। তবে এখন তিনি সেই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।

২০১৬ সালের ২ অক্টোবর প্যারিসে ফ্যাশন সপ্তাহ চলাকালে একটি হোটেলে অবস্থান করছিলেন কার্দাশিয়ান। ওই সময় পুলিশের পোশাক পরা দুই ডাকাত জোর করে তার কক্ষে ঢুকে পড়ে।

ডাকাতরা জিপ টাই ও টেপ দিয়ে কার্দাশিয়ানকে বেঁধে ফেলে। এরপর তার কাছ থেকে ৬০ লাখ ডলারের বেশি মূল্যের গয়না নিয়ে পালিয়ে যায়। লুট হওয়া গয়নার মধ্যে একটি হীরার আংটিও ছিল, যেটি ওই রাতে একটি ফ্যাশন প্রদর্শনীতে পরেছিলেন তিনি।

বয়স বেশি হওয়ায় ফ্রান্সে ডাকাত দলের সদস্যদের ‘দাদু ডাকাত’ নামে পরিচিতি দেওয়া হয়েছিল। বিচার চলার সময় তাদের মধ্যে ছয়জনের বয়স ছিল ৬০ থেকে ৭০ বছরের মধ্যে।

গত বছর এই ডাকাতির ঘটনায় আটজনকে দোষী সাব্যস্ত করেন আদালত। বিচার-পূর্ব আটক অবস্থায় এরই মধ্যে সাজা ভোগ করে ফেলায় দোষী সাব্যস্ত কাউকেই নতুন করে কারাগারে যেতে হয়নি। রায়ের বিরুদ্ধে তাদের কেউ আপিলও করেননি।

এরপর ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আদালতে শুনানি হয়।

আদালত কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি তার রূপসজ্জাশিল্পী সিমন হারুশকেও ১ ইউরো দিয়েছে। ডাকাতির সময় হারুশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

এছাড়া ওই হোটেলের সাবেক এক কর্মীকে ১ লাখ ৯ হাজার ৫১৬ ইউরো এবং হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। সাবেক ওই কর্মী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা জানিয়ে ক্ষতিপূরণ ও সুদ বাবদ সাড়ে ৫ লাখ ইউরো দাবি করেছিলেন। তার আইনজীবী আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

রায়ের পর কার্দাশিয়ান ও হারুশ যৌথ বিবৃতিতে ফ্রান্সের বিচারব্যবস্থার প্রতি কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, ওই অভিজ্ঞতা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং এর প্রভাব এখনো তাদের মনে রয়েছে। তাদের মতে, আদালতের এই সিদ্ধান্ত শুধু ক্ষতিপূরণের বিষয় নয়; বরং এটি জবাবদিহি ও ভুক্তভোগীদের প্রতি স্বীকৃতির প্রমাণ।

কার্দাশিয়ান আরও বলেন, ঘটনাটি তিনি কখনো ভুলতে পারবেন না। তবে মানুষের মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা ও জবাবদিহির শক্তিতে তিনি বিশ্বাস করেন। এখন তিনি ও তার পরিবার এই ঘটনা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম

Next Post

মোটা বেতনে চাকরি দেবে ব্যুরো বাংলাদেশ

Related Posts

বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’
বিনোদন

বাপ্পা মজুমদারের একক কনসার্ট ‘মুনলাইট মেলোডিজ’

এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে
বিনোদন

এমি অ্যাওয়ার্ডে পুরস্কার উঠল যাদের হাতে

ইতালি থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন
বিনোদন

ইতালি থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন

Next Post
মোটা বেতনে চাকরি দেবে ব্যুরো বাংলাদেশ

মোটা বেতনে চাকরি দেবে ব্যুরো বাংলাদেশ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি

ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি

ফ্যামিলি কার্ড জালিয়াতির অভিযোগ: এনসিপি নেত্রী দল থেকে বহিষ্কার

ফ্যামিলি কার্ড জালিয়াতির অভিযোগ: এনসিপি নেত্রী দল থেকে বহিষ্কার

মোটা বেতনে চাকরি দেবে ব্যুরো বাংলাদেশ

মোটা বেতনে চাকরি দেবে ব্যুরো বাংলাদেশ

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম

বিশ্ব বাজারে আবারও কমল তেলের দাম

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

17 September 2026

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার