Tuesday, May 26, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

ভারতে ৪ বছর আগে নির্মিত ভবন ধস, হতাহত ৩৬

September 8, 2024
in আন্তর্জাতিক
ভারতে ৪ বছর আগে নির্মিত ভবন ধস, হতাহত ৩৬
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ভবন ধসে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজ এখনও চলছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি মৃতদেহ বের করার পর লখনৌতে ভবন ধসে মৃতের সংখ্যা আটজনে পৌঁছেছে বলে রোববার কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় শহরের পরিবহন নগর এলাকায় তিনতলা ভবনটি ধসে পড়ার ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।

রাজ্যটির স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) উদ্ধার অভিযানের সময় রাজ কিশোর (২৭), রুদ্র যাদব (২৪) এবং জগরূপ সিং (৩৫) নামে তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে বলে ত্রাণ কমিশনার জি এস নবীন জানিয়েছেন।

উদ্ধার অভিযান এখনো চলছে। জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, তারা এখন ধ্বংসস্তূপের নিচে যাতে আর কেউ আটকে না থাকেন সেদিকে নজর দিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, ভবনটি প্রায় চার বছর আগে নির্মিত হয়েছিল এবং ঘটনার সময় কিছু নির্মাণ কাজ চলছিল। শনিবার বিকাল ৪টা ৪৫ মিনিটে যখন এ ঘটনা ঘটে তখন বেশিরভাগ নিহতরা নিচতলায় কাজ করছিলেন।

ভবনটিতে একটি গোডাউন ও একটি মোটর ওয়ার্কশপ ছিল। আহতদের জেলার লোকবন্ধু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্মকর্তাদের মতে, ভবনটির নিচতলায় একটি মোটর ওয়ার্কশপ এবং গুদাম, দ্বিতীয় তলায় একটি মেডিকেল গোডাউন এবং তৃতীয় তলায় একটি কাটলারির গুদাম ছিল। আকাশ সিং এই ভবনের মেডিকেল গোডাউনে কাজ করতেন এবং আহতদের মধ্যে তিনি রয়েছেন।

তিনি বলেছেন, ধসে পড়ার আগে ভবনের একটি পিলারে ফাটল দেখা দিয়েছিল।

তিনি বলেন, ‘বৃষ্টি হচ্ছিল বলে আমরা নিচতলায় নেমেছিলাম। একপর্যায়ে ভবনের একটি পিলারে ফাটল সৃষ্টি হয়েছে বলে আমরা দেখতে পাই। হঠাৎ করে পুরো ভবনটি আমাদের ওপর ধসে পড়ে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

Next Post

সীমান্ত থেকে ৪৩ বাংলাদেশি পাসপোর্ট জব্দ

Related Posts

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা
আন্তর্জাতিক

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি আজই হতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে : ট্রাম্প
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধে সমঝোতা ‘প্রায় চূড়ান্ত’: ট্রাম্প

Next Post
সীমান্ত থেকে ৪৩ বাংলাদেশি পাসপোর্ট জব্দ

সীমান্ত থেকে ৪৩ বাংলাদেশি পাসপোর্ট জব্দ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

ঈদে নগরবাসীকে স্বস্তিতে রাখতে বাড়তি নিরাপত্তা

ঈদে বাস-লঞ্চ-ট্রেনে ঢাকা ছাড়ছেন মানুষ

ঈদে বাস-লঞ্চ-ট্রেনে ঢাকা ছাড়ছেন মানুষ

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ৮০ লাখ টাকার টোল আদায়

‘মালিক’ মুক্তির আগেই গ্ল্যামার ঝড় তুললেন মিম

‘মালিক’ মুক্তির আগেই গ্ল্যামার ঝড় তুললেন মিম

পশুর হাটে সুস্থ গরু চেনার উপায়

পশুর হাটে সুস্থ গরু চেনার উপায়

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 September 2024

ভারতে ৪ বছর আগে নির্মিত ভবন ধস, হতাহত ৩৬

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার