Saturday, July 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সীমান্ত থেকে ৪৩ বাংলাদেশি পাসপোর্ট জব্দ

September 8, 2024
in আন্তর্জাতিক
সীমান্ত থেকে ৪৩ বাংলাদেশি পাসপোর্ট জব্দ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

আন্তর্জাতিক ডেস্ক
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা থেকে ৪৩টি বাংলাদেশি পাসপোর্ট এবং ৬টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জব্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় বিএসএফ।

বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় দায়িত্বরত বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে তারালি-১ সীমান্ত চৌকি এলাকার ১৪৩ ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্ত এলাকায় চোরাচালানের একটি চেষ্টা ব্যর্থ করেন। পাশাপাশি ৪৩টি বাংলাদেশি পাসপোর্ট ও ৬টি ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ বেশ কিছু নথি জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় সন্দেহভাজন চোরাকারবারিকেও।

বিএসএফের, এই সব নথিপত্র ভারত থেকে বাংলাদেশে পাচার করা হচ্ছিলো। শনিবার বেলা ১১টা ৫৫ মিনিটের নিয়মিত টহলের সময় স্থানীয় সোনাই নদীতে একটি সন্দেহজনক সাদা বস্তা ভাসতে দেখেন বিএসএফ জওয়ানরা। কাছে গেলে দেখা যায়, বস্তাটি বাংলাদেশের দিক থেকে দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা দ্রুত সন্দেহজনক বস্তাটি উদ্ধার করতে নোঙর ও হুক ব্যবহার করেন। উদ্ধার করে সেটি তরালি-১ চেকপোস্টে নিয়ে আসা হয়। পরে তল্লাশি চালিয়ে ওই বস্তার ভেতর থেকে ক্রোয়েশিয়ার জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইস্যুকৃত ৪৩টি বাংলাদেশি পাসপোর্ট ও ৬টি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দকৃত বাংলাদেশি পাসপোর্ট ও ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো স্থানীয় তেতুলিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় আন্তঃসীমান্ত চোরাচালান চক্রের জড়িত থাকতে পারে বলে মনে করছে বিএসএফ। তাদের ধারণা, পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটগুলো অবৈধ অভিবাসন বা মানব পাচারের জন্য ব্যবহারের পরিকল্পনা ছিল।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ভারতে ৪ বছর আগে নির্মিত ভবন ধস, হতাহত ৩৬

Next Post

মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ওএসডি

Related Posts

ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে জরুরি অবস্থা
আন্তর্জাতিক

ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে জরুরি অবস্থা

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের
আন্তর্জাতিক

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার প্রস্তাব মোদী সরকারের

উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
আন্তর্জাতিক

উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির

Next Post
মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ওএসডি

মনিরুলের স্ত্রী অতিরিক্ত সচিব সায়লা ফারজানা ওএসডি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে জরুরি অবস্থা

ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে জরুরি অবস্থা

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

রাজশাহীতে পেশাজীবী দলের মতবিনিময়, সংগঠন শক্তিশালী করার প্রত্যয়

রাজশাহীতে পেশাজীবী দলের মতবিনিময়, সংগঠন শক্তিশালী করার প্রত্যয়

কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, আলোচনায় যারা

কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, আলোচনায় যারা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 September 2024

সীমান্ত থেকে ৪৩ বাংলাদেশি পাসপোর্ট জব্দ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার