Thursday, September 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মক্কা অভিমুখে হুতি ড্রোন, আকাশে ধ্বংসের দাবি সৌদির

September 16, 2026
in আন্তর্জাতিক
মক্কা অভিমুখে হুতি ড্রোন, আকাশে ধ্বংসের দাবি সৌদির
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কা নগরী অভিমুখে ইয়েমেনের ইরানপন্থী হুতিদের ছোড়া একটি ড্রোন আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব। তবে পবিত্র স্থানগুলো নিশানা করার এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে হুতি বিদ্রোহীরা।

 

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় শত্রুপক্ষের ড্রোনটি সংরক্ষিত আকাশসীমায় প্রবেশের আগেই আকাশ প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে শনাক্ত ও ভূপাতিত করা হয়।

এই ঘটনাকে বেসামরিক নাগরিক ও মুসল্লিদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা হিসেবে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন যে, মুসলিমদের পবিত্র দুই মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অন্যদিকে ইয়েমেনের বার্তা সংস্থা সাবার মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে হুতিদের সামরিক সূত্র এ অভিযোগকে ‘ভুল তথ্য’ আখ্যা দিয়ে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।

 

এই ড্রোন হামলার দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মক্কা, জেদ্দা ও তায়েফে সাময়িক নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি সরকার, যা ২০১৭ সালের পর পবিত্র এই নগরীতে প্রথম কোনো সতর্কতা। তবে কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়।

 

এর আগে সোমবার সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় খামিস মুশাইত, আভা এবং তায়েফ শহরে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ১৩ জন বেসামরিক মানুষ আহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে সৌদি জোট। বর্তমানে চলমান ইরান যুদ্ধের আবহে সৌদি আরব ও হুতিদের মধ্যকার এই পুরোনো সংঘাত নতুন মাত্রায় রূপ নিয়েছে।

 

২০১৫ সালে হুতিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে এই গৃহযুদ্ধ চলে আসছে। সম্প্রতি লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত কৌশলগত বন্দরনগরী মোখা এবং বাব আল-মানদেব প্রণালির মুখ মায়ুন দ্বীপ হুতিদের নিয়ন্ত্রণে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

 

প্রণালিটি পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকির পাশাপাশি হুতিদের অগ্রযাত্রা ঠেকাতে ইয়েমেনের সরকারি বাহিনী ও সৌদি জোট ব্যাপক বিমান হামলা চালাচ্ছে। এর পাল্টা জবাব হিসেবে হুতিরাও সৌদির বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে, যার ফলে ইয়েমেনের যুদ্ধবিরতি চরম হুমকির মুখে পড়েছে।

 

সূত্র: আল–জাজিরা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

সঞ্চয়পত্রে এভিএস পদ্ধতি চালু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

Related Posts

ভারতসহ ১০ দেশকে বড় শাস্তির আওতায় আনলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ভারতসহ ১০ দেশকে বড় শাস্তির আওতায় আনলো যুক্তরাষ্ট্র

সৌদিতে হুতির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা
আন্তর্জাতিক

সৌদিতে হুতির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা

সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা
আন্তর্জাতিক

সৌদির পাইপলাইন বন্ধ, বিশ্ববাজারে ৪ শতাংশ তেল সরবরাহ কমার শঙ্কা

Next Post
সঞ্চয়পত্রে এভিএস পদ্ধতি চালু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

সঞ্চয়পত্রে এভিএস পদ্ধতি চালু, যেসব সুবিধা পাবেন গ্রাহকরা

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি

ব্যায়ামেই বাড়ে স্মৃতি ও চিন্তাশক্তি

ফ্যামিলি কার্ড জালিয়াতির অভিযোগ: এনসিপি নেত্রী দল থেকে বহিষ্কার

ফ্যামিলি কার্ড জালিয়াতির অভিযোগ: এনসিপি নেত্রী দল থেকে বহিষ্কার

মোটা বেতনে চাকরি দেবে ব্যুরো বাংলাদেশ

মোটা বেতনে চাকরি দেবে ব্যুরো বাংলাদেশ

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

৬০ লাখ ডলারের গয়না লুট, কিমকে আদালতের ক্ষতিপূরণ ১ ইউরো !

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 September 2026

মক্কা অভিমুখে হুতি ড্রোন, আকাশে ধ্বংসের দাবি সৌদির

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার