Wednesday, June 17, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা, গুলিবিদ্ধ ৫

March 4, 2025
in সারাদেশ
মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা, গুলিবিদ্ধ ৫
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সাতকানিয়ায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর আগে ওই দুইজনের গুলিতে স্থানীয় পাঁচ বাসিন্দা আহত হন।

সোমবার (৩ মার্চ) রাতে উপজেলার ইওচিয়া ইউনিয়নের চাঁনখোলা এলাকায় রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জানান, মসজিদে নামাজের সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় বেশ কয়েকজন সশস্ত্র ডাকাত একটি বাড়িতে আসে। গ্রামবাসী টের পেয়ে তাদের ধাওয়া করতে শুরু করে। এক পর্যায়ে ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে দুজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দিলে মারা যায়। এ ঘটনায় ডাকাতের গুলিতে পাঁচজন আহত হয়।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে। নিহত ও আহতদের সবাইকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি বলেও মন্তব্য করেন সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা।

এ ব্যাপারে জানতে চাইলে রাত ১২টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, নিরাপত্তা বাহিনী আমাকে জানিয়েছে- ডাকাতির চেষ্টা করলে গ্রামবাসীরা মসজিদের লাউডস্পিকার ব্যবহার করে ডাকাতদের উপস্থিতি ঘোষণা করে। এতে ডাকাতরা পালানোর চেষ্টা করলে দুজনকে ধরে পিটিয়ে হত্যা করা হয়। আমি এখন সেখানে যাচ্ছি এবং পরে বিস্তারিত জানাতে পারব বলেও মন্তব্য করে তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাজধানীকে নিরাপদ রাখতে এবার মাঠে বিজিবি

Next Post

আওয়ামী লীগের বিচার নিয়ে যা বললেন সারজিস

Related Posts

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের
সারাদেশ

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল একজনের

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২
আইন ও অপরাধ

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে গুলি : আহত ২

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

চট্টগ্রামে ঘরে ঢুকে মা–মেয়েকে কুপিয়ে হত্যা

Next Post
আওয়ামী লীগের বিচার নিয়ে যা বললেন সারজিস

আওয়ামী লীগের বিচার নিয়ে যা বললেন সারজিস

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

হামে মৃত্যু ছাড়াল ৬৫০

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় আদাবর থানার ওসি আহত

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

রাত পোহালেই মাঠে নামবে আর্জেন্টিনা

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

04 March 2025

মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে দুইজনকে পিটিয়ে হত্যা, গুলিবিদ্ধ ৫

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার