Monday, June 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মিরপুর থেকে সাকিবের অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে: বিসিবি সভাপতি

October 8, 2024
in খেলা
মিরপুর থেকে সাকিবের অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে: বিসিবি সভাপতি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
সদ্য শেষ হওয়া কানপুর টেস্টে মাঠে নামার আগেই টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাকিব। জানিয়েছিলেন চলতি মাসে অনুষ্ঠিত হওয়া মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান তিনি। কিন্তু আওয়ামী লীগের সংসদ সদস্য হওয়ায় তার দেশে ফেরা নিয়ে শঙ্কা রয়েছে।

এরপর নিরাপত্তার দায়িত্ব নিতে পারবে না বলে জানিয়ে দেয় বিসিবি। এর মধ্যে সরকারের পক্ষ থেকেও এখনও পর্যন্ত কোনো সবুজ সংকেত আসেনি। কিন্তু গতকাল (সোমবার) অবশ্য সাকিব ইস্যুতে কিছুটা আশা জাগিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বোর্ড সভার পর সাংবাদিকদের তিনি বলেন, সাকিবের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে অবসরে যাওয়ার।

সাকিবের নামে হত্যা মামলা হয়েছে। আওয়ামী লীগের বেশির ভাগ সংসদ সদস্যই এখন গ্রেপ্তারও হচ্ছেন। এ ক্ষেত্রে সাকিব দেশে ফিরলে তারও গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দেশে তার নিরাপত্তা এবং দেশ ত্যাগের সময় যেন কোনো জটিলতায় না পড়তে হয়, তার নিশ্চয়তা চেয়েছেন তিনি।

এ অবস্থায় আইনি কাঠামো কী হবে জানতে চাওয়া হয় ফারুকের কাছে। তিনি বলেন, লিগ্যালটা তো আমি বলতে পারব না। আমার কথা হলো সর্বোচ্চ পর্যায় থেকে, আমি তো ছোট মানুষ, বোর্ড প্রেসিডেন্ট। আমার হাতে ক্ষমতা খুব কম। সাকিবের ব্যাপারটা পুরোপুরি সরকার থেকে আসতে হবে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আছে, সরকার আছে, উপদেষ্টা আছে তারা সিদ্ধান্ত নেবে তার সামগ্রিক দায়িত্ব নেওয়ার। আমাদের যতটুকু ক্ষমতা, স্টেডিয়ামের ভেতর ও ইনডোরে যাবে, মাঠে খেলবে, অনুশীলন করতে যাবে; এই দায়িত্ব নেওয়াটা তো খুব সহজ। এটা আমরা নিতে পারব।

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের সঙ্গে মিশে আছে সাকিবের বিপিএলের অংশগ্রহণের সিদ্ধান্ত। শেষ পর্যন্ত দেশে আশার গ্রিন সিগনাল না পেলে আসন্ন বিপিএলে দেখা যাবে না দেশসেরা এই ক্রিকেটার।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বাংলাদেশে সাম্প্রতিক মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে যা বলল যুক্তরাষ্ট্র

Next Post

নেতাকর্মীদের গণগ্রেফতারে আওয়ামী লীগের প্রতিবাদ

Related Posts

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল
খেলা

বিশ্বকাপ যাত্রার আগে পানামাকে উড়িয়ে দিল ব্রাজিল

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি
খেলা

আর্সেনালের স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন পিএসজি

বিশ্বকাপের দল ঘোষণা করল মরক্কো
খেলা

বিশ্বকাপের দল ঘোষণা করল মরক্কো

Next Post
নেতাকর্মীদের গণগ্রেফতারে আওয়ামী লীগের প্রতিবাদ

নেতাকর্মীদের গণগ্রেফতারে আওয়ামী লীগের প্রতিবাদ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী 

পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী 

গরমে গোসলের পর যেসব কাজ করবেন না

গরমে গোসলের পর যেসব কাজ করবেন না

সমালোচনার মুখে ঈদের একাধিক সিনেমা

সমালোচনার মুখে ঈদের একাধিক সিনেমা

রামিসা হত্যার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

রামিসা হত্যার বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ মঙ্গলবার

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 October 2024

মিরপুর থেকে সাকিবের অবসর নেওয়ার সম্ভাবনা রয়েছে: বিসিবি সভাপতি

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার