Sunday, November 8, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মুন্সীগঞ্জে বিষাক্ত মদে প্রাণ গেল ৪ জনের

September 6, 2025
in সারাদেশ
মুন্সীগঞ্জে বিষাক্ত মদে প্রাণ গেল ৪ জনের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জে বিষাক্ত মদপান করে একদিনে চারজনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন আরও তিনজন। হঠাৎ একের পর এক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত একে একে চারজনের মৃত্যু হয়। নিহতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)। সবাইকে জানাজা শেষে দাফন-কাফন সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কাঠাদিয়ার রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, কাঠাদিয়া গ্রামের মতি বেপারীর বাড়িতে গায়েহলুদ অনুষ্ঠানে মদপানের আয়োজন ছিল। সেখানে অতিরিক্ত ও বিষাক্ত মদ পান করার কারণেই একের পর এক মৃত্যু ঘটে।

কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, “স্থানীয়দের কাছ থেকে শুনেছি, তারা সবাই মদপান করেছিলেন। এরপর অসুস্থ হয়ে পড়লে চারজনের মৃত্যু হয়, আরও কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।”

এদিকে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, “এমন কোনো ঘটনার বিষয়ে এখনও পুলিশে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আসেনি।”

প্রশ্ন উঠেছে, অবৈধভাবে উৎপাদিত ও বাজারজাত হওয়া এসব বিষাক্ত মদ কীভাবে সহজলভ্য হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বাইরে থেকে গেলে এ ধরনের মৃত্যুর ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করছেন সচেতন মহল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

জাপা কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বিএনপির নিন্দা

Next Post

রাজধানীতে বৃষ্টিহীন ভ্যাপসা গরমে অস্বস্তি

Related Posts

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বশেষ

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
সর্বশেষ

ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন : হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ

প্রয়োজনে টিকিট দেব, তবু দেশে আসেন : হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

Next Post
রাজধানীতে বৃষ্টিহীন ভ্যাপসা গরমে অস্বস্তি

রাজধানীতে বৃষ্টিহীন ভ্যাপসা গরমে অস্বস্তি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

সিআইডির প্রধান কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাবি এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ২

রাজধানীতে বাসে আগুন

রাজধানীতে বাসে আগুন

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

সংসদ অধিবেশন বসছে সোমবার

সংসদ অধিবেশন বসছে সোমবার

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

06 September 2025

মুন্সীগঞ্জে বিষাক্ত মদে প্রাণ গেল ৪ জনের

www.hostbuybd.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার