Wednesday, August 12, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মেজাজ না হারিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাবেন কী ভাবে

January 31, 2026
in লাইফস্টাইল
মেজাজ না হারিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাবেন কী ভাবে
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

লাইফস্টাইল ডেস্ক
দৈনন্দিন জীবনে এমন অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয়, যাদের সঙ্গে কথা বললেই অশান্তির আবহ তৈরি হয়। মানুষটিকে অবুঝ বলে মনে হয়। এমন ধরনের ব্যক্তিত্বের সঙ্গে তাল মিলিয়ে চলবেন কী করে?

হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনই সহকর্মী, আত্মীয়, বন্ধুরাও সকলে সমান হন না। দৈনন্দিন জীবনে কাজের প্রয়োজনে বা ব্যক্তিগত কারণে, এমন অনেক মানুষের সঙ্গে কথা বলতে হয়, যাদের সঙ্গে কথা বললে মেজাজ ঠিক রাখা যায় না। কেউ গোঁয়ার, কেউ আবার অবুঝ। আবার এমন মানুষও থাকেন, যারা সামান্য বিষয়কে তিল থেকে তাল করে ফেলেন।

এমন ধরনের মানুষের সঙ্গে কথা বলতে না চাইলেও বলতে হয় কখনও কখনও। তার ফলেই দিনভর নিজের মেজাজ বিগড়ে যায়? প্রচণ্ড রাগ হয়? ৫ কায়দায় এমন পরিস্থিতি সামলে দেখুন।

প্রতিক্রিয়া নয়, শান্তভাবে নির্দিষ্ট উত্তর

রাগ হলেও ক্ষেত্র বিশেষে শান্ত থাকা জরুরি। অন্য জন যখন চিৎকার করছেন বা মনে হচ্ছে, কথার ভুল ব্যাখ্যা করছেন তখন উচ্চগ্রামে তর্ক না জুড়ে চুপ করে যাওয়াই শ্রেয়। প্রতিক্রিয়া না দিয়ে বরং শান্ত ভাবে নির্দিষ্ট উত্তর দেওয়া যায়। থেমে যাওয়া মানেই দুর্বলতা নয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে মনে হলে, চুপ করে দাঁড়িয়ে বড় করে শ্বাস নিন। যদি মনে হয়, সেই মুহূর্তে মাথা ঠিক রাখা সম্ভব হচ্ছে না, সেই জায়গা থেকে সরে আসতে পারেন।

কাউকে বলতে পারেন

অশান্তি হলে বা মেজাজ খাপ্পা হয়ে থাকলে দিনভর কোনও কাজেই মন দেওয়া যায় না। একটা কথাই মাথায় ঘুরতে থাকে। অনেক সময় অশান্তির কথা কাউকে বলে ফেলতে পারলে মন হালকা হয়ে যায়। তবে যে কোনও মানুষকে নয়, যাকে বিশ্বাস করা যায় বা যিনি আপনাকে বুঝতে পারেন, এমন মানুষের কাছে অসুবিধা বা সমস্যার কথা বলে দেখতে পারেন মন হালকা হয় কি না।

মানসিক প্রস্তুতি

প্রত্যেকেরই নিজস্বতা থাকে। যদি বুঝে যান, মানুষটি আড়বুঝো ধরনের, তা হলে তার সঙ্গে কী ভাবে কথা বললে পরিস্থিতি শান্ত থাকবে, কাজের কাজটিও হবে, সেই পন্থা নিজের মতো করে ঠিক করে নিন। কোনও মানুষের স্বভাব বা তার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকলে, তার সঙ্গে কথা বলায় সুবিধা হয়।

কথোপকথন কমিয়ে দিয়ে দেখতে পারেন

যদি মনে হয়, বিশেষ কারও সঙ্গে কথা বললে অশান্তি হতে পারে বা মেজাজ গরম হয়ে যায়, তা হলে কাজের বাইরে অন্য কথা বলা এড়িয়ে চলুন। অন্য কাউকে মধ্যস্থ রেখে কথা বলিয়েও দেখতে পারেন অশান্তি এড়ানো যায় কি না।

বোঝানো অর্থহীন

মনে রাখা দরকার, যিনি যে ভাবে কথা বলছেন সেটা তার নিজস্ব ব্যাপার। তিনি ভুল বলছেন বা ঠিক বলছেন না, এমনটা প্রমাণ করার বা অন্যকে বোঝানোর দায় নিজের ঘাড়ে না নেওয়াই ভাল। বদলে নিজের লক্ষ্য বা কাজে স্থির থাকা জরুরি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

নরসিংদীতে মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Next Post

ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

Related Posts

পেট খালি হলেই গ্যাস্ট্রিকের যন্ত্রণা? খেতে পারেন এই খাবারগুলো
লাইফস্টাইল

পেট খালি হলেই গ্যাস্ট্রিকের যন্ত্রণা? খেতে পারেন এই খাবারগুলো

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকীর উপকারিতা
লাইফস্টাইল

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমলকীর উপকারিতা

স্বাস্থ্যকর মনে হলেও যে খাবারগুলো আসলে স্বাস্থ্যকর নয়
লাইফস্টাইল

স্বাস্থ্যকর মনে হলেও যে খাবারগুলো আসলে স্বাস্থ্যকর নয়

Next Post
ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জয়া আহসান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

বন্ধ থাকা ৩ পাটকল খুলছে সরকার

বন্ধ থাকা ৩ পাটকল খুলছে সরকার

‘রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ’

‘রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ’

‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের নয়, দালালির ইতিহাস আছে’

‘মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের বীরত্বের নয়, দালালির ইতিহাস আছে’

তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল

তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সওয়াল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 January 2026

মেজাজ না হারিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাবেন কী ভাবে

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার