Thursday, June 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

September 3, 2025
in জাতীয়
মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

 

নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয়বারের মতো আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড অর্জনের জন্য বিশিষ্ট স্থপতি মেরিনা তাবাসসুমকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) তিনি এ অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, এই বিরল ও ঐতিহাসিক অর্জন বাংলাদেশের জন্য গৌরবময় সাফল্য। তিনি উল্লেখ করেন, নদীভাঙনে বাস্তুচ্যুত মানুষের জন্য নির্মিত জলবায়ু-সহনশীল, সাশ্রয়ী ও বহনযোগ্য গৃহনকশা ‘খুদি বাড়ি’ প্রকল্প মানবিকতা ও দূরদর্শিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এর মাধ্যমে বিশ্বকে দেখানো হয়েছে যে স্থাপত্য কেবল নান্দনিকতায় সীমাবদ্ধ নয়, বরং মর্যাদা, স্থিতিশীলতা ও মানব মেধার সৃজনশীল শক্তির প্রতিফলন।

তিনি আরও বলেন, ২০১৬ সালে ঢাকার বায়তুর রউফ মসজিদ নকশার জন্য মেরিনা তাবাসসুম প্রথমবার আগা খান অ্যাওয়ার্ড অর্জন করেছিলেন। সেটি ছিল বাংলাদেশের স্থাপত্যকে বিশ্বপরিমণ্ডলে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার মাইলফলক। এবারের স্বীকৃতি সেই ঐতিহ্যকে আরও সুদৃঢ় করেছে।

প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জনের মাধ্যমে আবারও বাংলাদেশকে বৈশ্বিক সৃজনশীলতা ও সামাজিক উদ্ভাবনের মঞ্চে স্থাপন করা হলো। জনগণের পক্ষ থেকে আমরা আপনার অসাধারণ অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।

তিনি বলেন, মেরিনা তাবাসসুম বাংলাদেশ জাতীয় জাদুঘরের গভর্নিং কাউন্সিলের চেয়ারপারসন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের প্রধান পরামর্শক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সবশেষে অভিনন্দন বার্তায় ড. ইউনূস মেরিনা তাবাসসুমের ভবিষ্যৎ সৃজনশীল কর্মকাণ্ডের জন্য শুভকামনা জানান। সেই সঙ্গে আশা প্রকাশ করে বলেন, তার কাজ আগামী প্রজন্মের স্থপতি ও পরিবর্তনসাধকদের অনুপ্রেরণা জোগাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

গাজীপুরে ডাম্প ট্রাকে ট্রেনের ধাক্কায় নিহত ২

Next Post

ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা করে কেন?

Related Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ
জাতীয়

চীনের সঙ্গে গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী বাংলাদেশ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
জাতীয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা

Next Post
ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা করে কেন?

ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা করে কেন?

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

পাকা আমের মালাই কুলফি তৈরির রেসিপি

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

প্রিমিয়ার ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন

ভক্তদের হৃদয়ে অমর পপসম্রাট মাইকেল জ্যাকসন

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

নওগাঁ সীমান্তে পুশইনে ব্যর্থ হয়ে ৯ জনকে ফেরত নিল বিএসএফ

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

03 September 2025

মেরিনা তাবাসসুমকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার