Saturday, July 4, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় হানা, যা মিলল

August 16, 2025
in আইন ও অপরাধ
মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় হানা, যা মিলল
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের আস্তানায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, মাদক ও নগদ টাকা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) গভীর রাতে চালানো এই অভিযানে ১৩টি তাজা ককটেল, ২৫ টি আধা প্রস্তুতকৃত ককটেল, ৪০০ গ্রাম গানপাউডার বিস্ফোরক, ২টি সামুরাই তলোয়ার, ১২টি হকিস্টিক, ২৯টি হেলমেট, ২টি ড্রাগন লাইট, ১১ কেজি গাঁজা, ১২ প্যাকেট হেরোইন, নগদ ১ কোটি ১৩ লাখ টাকা এবং ১টি টাকা গণনার মেশিন উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সেনাবাহিনীল ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, আমাদের কাছে পূর্বে তথ্য ছিল আজ বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পে আসবে। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আমরা একটি যৌথ অভিযান পরিচালনা করি। যৌথবাহিনী ওই স্থানে পৌঁছার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীরা সম্পূর্ণ বৈদ্যুতিক লাইন বন্ধ করে দেয় এবং বাসার বিভিন্ন দরজা, জানালা ও ছাদ দিয়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, যেহেতু পুরো এলাকা অন্ধকার হয়ে যায় এবং জায়গাটি অনেক সংকীর্ণ ও একটি বিল্ডিংয়ের সঙ্গে আরেকটি বিল্ডিং লাগানো তাই আসামিদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে দল বুনিয়া সোহেলের আস্তানায় তল্লাশি চালিয়ে ১ কোটি বেশি নগদ টাকা, সন্ত্রাসী কার্যক্রম করার বিভিন্ন সামগ্রী ও মাদক উদ্ধার করা হয়।

জানা গেছে, বুনিয়া সোহেলের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, বিস্ফোরক ও মাদক মামলাসহ সর্বমোট ৩৮টি মামলা রয়েছে। এই বছরের শুরুর দিকেই বুনিয়া সোহেল গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু ছয় মাস কারাবাসের পর সম্প্রতি জামিনে বের হয়ে আসেন। এর পরপরই বুনিয়া সোহেল আবার ঢাকায় বিভিন্ন স্থানে অপরাধ কার্যক্রম শুরু করেন।

ওই সেনা কর্মকর্তা বলেন, দুইদিন আগেই বুনিয়া সোহেলের লোকজন জেনেভা ক্যাম্পে একজনকে কুপিয়ে হত্যা করে। সেদিন আমরা অভিযান চালিয়ে বুনিয়া সোহেলের ১৩ সহযোগীকে গ্রেপ্তার করি। আজ অল্পের জন্য বুনিয়া সোহেল হাতছাড়া হয়ে যায়, তবে তাকে এবং অন্যান্য সন্ত্রাসীদের গ্রেপ্তার করার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

Next Post

সাদাপাথর লুটের ঘটনায় আটক ৫

Related Posts

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
আইন ও অপরাধ

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
আইন ও অপরাধ

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
আইন ও অপরাধ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

Next Post
সাদাপাথর লুটের ঘটনায় আটক ৫

সাদাপাথর লুটের ঘটনায় আটক ৫

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০

খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

খামেনির প্রতি আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 August 2025

মোহাম্মদপুরে বুনিয়া সোহেলের আস্তানায় হানা, যা মিলল

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার