Friday, September 25, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে হত্যা

October 31, 2025
in আইন ও অপরাধ
যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে হত্যা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার একটি গ্যারেজ থেকে আনোয়ার হোসেন বাবু (৪৩) নামে এক ব্যক্তির হাত–পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উত্তর শরীফপাড়া এলাকার ফারুক মিয়ার গ্যারেজে মরদেহটি পাওয়া যায়।

হাসিনার দপ্তরের সাবেক পিয়ন ‘পানি জাহাঙ্গীর’র বিরুদ্ধে ১০০ কোটি টাকার অর্থপাচার মামলা
পুলিশের ধারণা, চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়। নিহত বাবু বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ–পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাট কার্যালয়ে ইলেকট্রিশিয়ান পদে চাকরি করতেন।

যাত্রাবাড়ী থানার ওসি কামরুজ্জামান তালুকদার গণমাধ্যমকে বলেন, ময়নাতদন্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে তাকে পিটিয়ে হত্যার কথা জানা গেছে। নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং তাকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল বলেও একটি সূত্রে তথ্য পাওয়া গেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনও পরিবারের সদস্যরা কোনো মামলা করেননি। মামলা হলে তাদের অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ ও স্বজনরা জানায়, পরিবারের সঙ্গে যাত্রাবাড়ীর মাতুয়াইলের মৃধাবাড়ী এলাকায় থাকতেন আনোয়ার। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। শুক্রবার ভোরে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে ওই গ্যারেজে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়।

মৃতের ভাই দেলোয়ার হোসেন জানান, তারা স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন, আনোয়ারকে পিটিয়ে ফারুকের গ্যারেজে হাত–পা বেঁধে ফেলে রাখা হয়েছে। পরে তাদের মা দিলরুবা আক্তার ঘটনাস্থলে ছুটে যান। তখন তিনি ছেলেকে মুমূর্ষু অবস্থায় পান। আনোয়ার মাকে জানান, তাকে রড ও লোহার অ্যাঙ্গেল দিয়ে পেটানো হয়েছে। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার। চোর সন্দেহে স্থানীয় নিরাপত্তাকর্মীরা তাকে পেটান বলে জানতে পেরেছেন স্বজনরা।

আনোয়ার মাদকাসক্ত ছিলেন কি না? জানতে চাইলে তিনি বলেন, আমার ভাইয়ের কিছুটা মানসিক সমস্যা ছিল। তবে সে মাদকাসক্ত ছিল না।

যাত্রাবাড়ী থানার এসআই আমির হোসেন জানান, খবর পেয়ে বেলা ১১টার দিকে গ্যারেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে মরদেহ পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে আটকে জিজ্ঞাসাবাদ করছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি

Next Post

ঝটিকা মিছিল থেকে ৪৬ জন গ্রেপ্তার: ডিএমপি

Related Posts

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার
আইন ও অপরাধ

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল
আইন ও অপরাধ

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

কিশোর গ্যাং দমনে কুমিল্লায় সাঁড়াশি অভিযান: আটক ৬২৪
আইন ও অপরাধ

কিশোর গ্যাং দমনে কুমিল্লায় সাঁড়াশি অভিযান: আটক ৬২৪

Next Post
ঝটিকা মিছিল থেকে ৪৬ জন গ্রেপ্তার: ডিএমপি

ঝটিকা মিছিল থেকে ৪৬ জন গ্রেপ্তার: ডিএমপি

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার

ক্যান্টনমেন্ট থানার সেই ওসি গ্রেপ্তার

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

আবারও ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

পবিত্র মক্কায় জরুরি সতর্কতা জারি, সৌদিজুড়ে হামলার আতঙ্ক

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের ইমরানুর

অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

অনুমোদন পেল চার ডিজিটাল ব্যাংক

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

31 October 2025

যাত্রাবাড়ীতে বিআইডব্লিউটিএ কর্মীকে পিটিয়ে হত্যা

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার