Tuesday, July 7, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

‘যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই’

November 11, 2025
in রাজনীতি
‘যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি মানবেন না, তাদের জন্য ২০২৬ সালের নির্বাচন না। ছাব্বিশের নির্বাচন দেখতে হলে, আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টনে ৮ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এটা নিয়ে কেউ ধূম্রজাল সৃষ্টির পাঁয়তারা চালাবেন না। উদর পিণ্ডি বুদোর ঘাড়ে ফেলবেন না।
এসময় আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের ১ নম্বর দাবি হচ্ছে, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তিনি আরও বলেন, এ দেশের মুক্তিকামী মানুষের দাবি একটাই, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতেই হবে। গণভোটের ব্যাপারে সব দল একমত। তাহলে তারিখ নিয়ে এই বাইনাবাজি কেন?
ঐকমত্য কমিশনের আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা সব দল একমত হয়ে স্বাক্ষর করেছি, তখন আগে ভোট হওয়াই যুক্তিযুক্ত। এর মধ্যে দিয়েই আইনি ভিত্তির পাটাতন তৈরি হবে ইনশা আল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোনো সংশয় সন্দেহ থাকবে না।

তিনি বিএনপির প্রতি প্রশ্ন রাখেন, জুলাই সনদেই যদি জনগণের প্রতি শ্রদ্ধা না দেখান, জাতীয় নির্বাচনে জনগণের প্রতি শ্রদ্ধা দেখাবেন কীভাবে?

প্রসঙ্গত পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলনরত দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

তাদের দাবিগুলো হলো-

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের ওপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা।

২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে/উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা।

৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

৪. ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এর আগে, সবশেষ গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি জমা দেয় দলগুলো। তবে স্মারকলিপি দেওয়ার পরও সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় আজকের সমাবেশের কর্মসূচি ঘোষণা করে তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

বিপুল অর্থের বিনিময়ে হাসিনার পিআর সাক্ষাৎকার প্রচার হচ্ছে: প্রেস সচিব

Next Post

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: ফখরুল

Related Posts

এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি, নেতৃত্বে আসিফ মাহমুদ
রাজনীতি

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি
রাজনীতি

সারাদেশে আ.লীগের অফিস আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম: ছাত্রদল সভাপতি

আদাবরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
রাজনীতি

আদাবরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

Next Post
ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: ফখরুল

ভোট হলে জামায়াতের অস্তিত্ব থাকবে না: ফখরুল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, চলছে প্রস্তুতি: ইসি মাছউদ

স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, চলছে প্রস্তুতি: ইসি মাছউদ

এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি, নেতৃত্বে আসিফ মাহমুদ

এনসিপির ‘জুলাই পদযাত্রা’ স্থগিত

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

11 November 2025

'যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নেই'

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার