Tuesday, June 16, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদলের বাংলাদেশ সফর

November 8, 2024
in জাতীয়
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদলের বাংলাদেশ সফর
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোশুয়া এম রাডের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ৬ থেকে ৮ নভেম্বর বাংলাদেশ সফর করেছেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে উভয় দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধি, মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা (এইএডিআর) বিষয়ক যৌথ উদ্যোগের (জয়েন্ট এফোর্ট) বিষয়সমূহ এই সফরে বিশেষভাবে আলোচিত হয়েছে।

এই সফরে ডেপুটি কমান্ডার জেনারেল রাড বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এছাড়া প্রতিনিধি দলটি মিরপুরে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হকের সাথে বৈঠক করেন। দ্বিপাক্ষিক আলোচনায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরীর লক্ষ্যে যৌথ মহড়ার আয়োজন এবং যৌথ প্রশিক্ষণ বাস্তবায়নের বিষয় আলোচিত হয়।

প্রতিনিধি দলটি সেনাসদর কর্তৃক আয়োজিত মানবিক সহায়তা ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি ব্রিফিং সেশনে অংশগ্রহণ করে, যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় চ্যালেঞ্জ এবং সক্ষমতার বিষয় আলোচিত হয়। দুর্যোগ প্রতিরোধে প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং সংকটকালীন দ্রুততার সঙ্গে পুনরুদ্ধার কার্যক্রমের জন্য যৌথ উদ্যোগের বিষয়সমূহ গুরুত্ব পায়।

উল্লেখ্য, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জ মোকাবেলায় একযোগে কাজ করার লক্ষ্যে,এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সঙ্গে সব মামলা বাতিল হবে’

Next Post

উপদেষ্টাদের ব্যাকগ্রাউন্ড জানালেন প্রেস সচিব

Related Posts

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা
জাতীয়

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

পোশাকশ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ
জাতীয়

পোশাকশ্রমিকদের মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!
অন্যান্য

তুঘলকি কাণ্ড: প্রতিমন্ত্রীর দুই ছেলে ও বংশের নামে ৩ ইউনিয়ন!

Next Post
উপদেষ্টাদের ব্যাকগ্রাউন্ড জানালেন প্রেস সচিব

উপদেষ্টাদের ব্যাকগ্রাউন্ড জানালেন প্রেস সচিব

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ,দায়িত্বে জামালুন্নেসা

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

ডায়েটে কোন বাদাম রাখলে হার্ট ভাল থাকবে?

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

‘সেরা বন্ধুকে বিয়ে করাই আমার জীবনের সবচেয়ে আনন্দের কাজ’

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

লন্ডনে হাসনাতের অনুষ্ঠান ঘিরে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

08 November 2024

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড প্রতিনিধিদলের বাংলাদেশ সফর

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার