Friday, September 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

September 18, 2026
in খেলা
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্পোর্টস ডেস্ক
মেজর লিগ সাকারে দুর্দান্ত পারফরম্যান্স করে বেশকিছু দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশি বংশোদ্ভুত ‘সুলিভান ব্রাদার্স’-এর মধ্যে সর্বকনিষ্ঠ কাভান সুলিভান। ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। তারই পুরস্কার-স্বরূপ মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন তিনি।

২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের জাতীয় দলের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর স্কোয়াড ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। ২৬ সদস্যের এই দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত কাভান সুলিভান।

সুলিভানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে অনেক দিন ধরেই আলোচনা চলছে। ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে তার পারফরম্যান্সও নজর কেড়েছে।

জাতীয় দলে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে খেলা খেলোয়াড়দের তালিকায় ওপরের দিকে জায়গা করে নেবেন তিনি।

সুলিভানের অন্তর্ভুক্তির বিপরীতে সবচেয়ে বড় খবর পুলিসিচের অনুপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের দলেও ছিলেন এসি মিলানের এই ফরোয়ার্ড। বিশ্বকাপের পর নতুন চক্রের প্রথম স্কোয়াডে তাকে রাখেননি পচেত্তিনো। তবে শুধু পুলিসিচই নন, বিশ্বকাপের দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার নেই।

ওয়েস্টন ম্যাককেনিও স্কোয়াডে জায়গা পাননি। চোট ও ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় অনুপস্থিত। অন্যদিকে বিশ্বকাপের পর দলে ফিরেছেন ইউনুস মুসাহ।

সামনে যুক্তরাষ্ট্রের চারটি প্রীতি ম্যাচ—পেরু, চিলি, মেক্সিকো ও কানাডার বিপক্ষে। এসব ম্যাচে নতুন খেলোয়াড়দের পরীক্ষা করার পাশাপাশি ২০৩০ বিশ্বকাপের জন্য দলের ভিত্তি গড়ে তুলতে চান পচেত্তিনো। এমনকি ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকও এই পরিকল্পনার একটি অংশ।

যুক্তরাষ্ট্রের স্কোয়াড

গোলরক্ষক: ক্রিস ব্র্যাডি, ম্যাট ফ্রিজ, দিয়েগো কোচেন ও ব্রায়ান শোয়াক।

ডিফেন্ডার: জর্জ ক্যাম্পবেল, সের্হিনিও দেস্ত, অ্যালেক্স ফ্রিম্যান, পেটন মিলার, নিল পিয়ের, ক্রিস রিচার্ডস, মাইলস রবিনসন, অ্যান্টোনি রবিনসন, অস্টন ট্রাস্টি ও ফ্র্যাঙ্কি ওয়েস্টফিল্ড।

মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, ম্যাথিস আলবার্ট, সেবাস্তিয়ান বারহাল্টার, জাভিয়ার গোযো, আদ্রি মেহমেতি, ইউনুস মুসাহ, ব্রুকলিন রেইনস, জিও রেইনা ও মালিক টিলম্যান।

ফরোয়ার্ড: কোল ক্যাম্পবেল, জাস্টিন এলিস, জুলিয়ান হল, রিকার্ডো পেপি ও কাভান সুলিভান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

Next Post

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

Related Posts

নারী ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে ওয়াকার-উজ-জামান
খেলা

নারী ক্রিকেট দলের খেলা দেখতে মাঠে ওয়াকার-উজ-জামান

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশকে স্বাগত
খেলা

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে বাংলাদেশকে স্বাগত

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশের মেয়েরা
খেলা

এশিয়ান গেমসের সেমিতে বাংলাদেশের মেয়েরা

Next Post
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

ডিম-মুরগির সাথে এবার বাড়ল আটা-ময়দার দাম

ডিম-মুরগির সাথে এবার বাড়ল আটা-ময়দার দাম

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 September 2026

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার