Friday, September 18, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

September 18, 2026
in আন্তর্জাতিক
সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। প্রায় ২৪ দশমিক ৩ বিলিয়ন ডলারের এই অস্ত্র বিক্রির জন্য মার্কিন আইনপ্রণেতাদের অনুমোদন চাওয়া হয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, প্রস্তাবিত এই বিক্রি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রধান ন্যাটো-বহির্ভূত মিত্র সৌদি আরবের নিরাপত্তা জোরদার করবে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত যুদ্ধবিমান হিসেবে বিবেচিত এফ-৩৫ বিক্রির ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে পরিবর্তন হবে না বলেও জানিয়েছে ট্রাম্প প্রশাসন। দীর্ঘদিনের মার্কিন নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরায়েলের সম্ভাব্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সামরিক সুবিধা বজায় থাকবে বলে দাবি করা হয়েছে।

এ ঘোষণার এক দিন আগে ইয়েমেনের হুতিরা দাবি করে, মারিব শহরের আকাশে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা। সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র মারিবে হুতিদের প্রকাশ করা একটি ভিডিওতে একটি মার্কিন নির্মিত এফ-১৫ যুদ্ধবিমানের মতো ধ্বংসাবশেষের সামনে যোদ্ধাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ধ্বংসাবশেষে সৌদি আরবের চিহ্নও ছিল বলে দাবি করেছে গোষ্ঠীটি।

হুতিদের দাবি, ‘স্থানীয়ভাবে তৈরি’ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। সত্য হলে এটি ওই অঞ্চলে হুতিদের সামরিক সক্ষমতার ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। এতদিন ইয়েমেনে সৌদি আরবের বিমান শ্রেষ্ঠত্ব ছিল এবং প্রতিবেশী দেশটিতে বিমান হামলা চালানোর সক্ষমতার ওপর দেশটির সামরিক কৌশল অনেকটাই নির্ভরশীল ছিল।

এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে তীব্রতর লড়াইয়ে বৃহস্পতিবার অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

হুতিদের সঙ্গে চলমান সংঘাতে ওয়াশিংটনকে আরও সরাসরি ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আসছে সৌদি আরব। তবে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরব ও সৌদি-সমর্থিত ইয়েমেনি সরকারের সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছে ওয়াশিংটন।

সূত্র: আলজাজিরা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

ডিম-মুরগির সাথে এবার বাড়ল আটা-ময়দার দাম

Next Post

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

Related Posts

ভারতসহ ১০ দেশকে বড় শাস্তির আওতায় আনলো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ভারতসহ ১০ দেশকে বড় শাস্তির আওতায় আনলো যুক্তরাষ্ট্র

মক্কা অভিমুখে হুতি ড্রোন, আকাশে ধ্বংসের দাবি সৌদির
আন্তর্জাতিক

মক্কা অভিমুখে হুতি ড্রোন, আকাশে ধ্বংসের দাবি সৌদির

সৌদিতে হুতির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা
আন্তর্জাতিক

সৌদিতে হুতির মুহুর্মুহু হামলা, জেদ্দাসহ বিভিন্ন শহরে সতর্কতা

Next Post
যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫৬৪, উদ্ধার মাদক ও স্বর্ণ

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

ডিম-মুরগির সাথে এবার বাড়ল আটা-ময়দার দাম

ডিম-মুরগির সাথে এবার বাড়ল আটা-ময়দার দাম

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, জাতিসংঘে ভাষণ যেদিন

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

18 September 2026

সৌদিকে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান দেবে যুক্তরাষ্ট্র

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার