Wednesday, July 1, 2026
No Result
View All Result
Central News Station
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার
No Result
View All Result
Central News Station
No Result
View All Result

রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

August 16, 2025
in শিক্ষা
রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পরিসংখ্যান বিভাগে অধ্যয়নরত এক নারী শিক্ষার্থীকে চেম্বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একই বিভাগের শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকারের বিরুদ্ধে।
ঘটনার পর সুষ্ঠু বিচার চেয়ে গত ১৩ আগস্ট বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ছাত্রীর মা। এ ঘটনা তদন্তে বিভাগের শিক্ষকদের দ্বারা গঠিত একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে।

অভিযুক্ত শিক্ষক ড. প্রভাস কুমার কর্মকার জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক এবং বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি। অন্যদিকে ভুক্তভোগী নারী শিক্ষার্থী একই বিভাগের মাস্টার্সের ছাত্রী।

জানা গেছে, গত ৪ আগস্ট অধ্যাপক প্রভাস কুমার ভুক্তভোগী ছাত্রীকে তার চেম্বারে ডেকে শারীরিকভাবে ও মানসিকভাবে লাঞ্ছিত করেন। মূলত ক্লাস অ্যাটেনডেন্সের পারসেন্টেজ জানতে ওই শিক্ষার্থী শিক্ষকের চেম্বারে যান। তখন ওই শিক্ষক তাকে অন্য একদিন ফোন দিয়ে আসতে বলেন। পরবর্তীতে তিনি শিক্ষকের কক্ষে গেলে শিক্ষক তাকে সাজেশনের কথা বলে পরীক্ষার প্রশ্ন দেন এবং ছবি তুলতে নিষেধ করেন। শুধু খাতায় লিখতে বলেন। এই সময় অভিযুক্ত শিক্ষক তার শরীরের বিভিন্ন স্থানে অশোভন স্পর্শ করেন এবং কুরুচিপূর্ণ প্রস্তাব দেন। এ ঘটনার পর থেকে ওই ছাত্রী মানসিকভাবে ট্রমার মধ্যে পড়ে যায়।

ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা জানান, তার সাথে খুবই মর্মান্তিক ও বিকৃত ঘটনা ঘটেছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাকে সাইকোলজিস্ট দেখানো হয়েছে। ট্রমার কারণে পরিচিত মানুষদের মাঝেমধ্যে চিনতে পারছে না। মেয়ের এই অবস্থা দেখে তার পরিবারও ভেঙ্গে পড়েছে। আমরা এইরকম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড.  প্রভাস কুমার কর্মকারকে মুঠোফোনে সাংবাদিক পরিচয় দিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক কল কেটে দেন। পরবর্তীতে ফোন করলেও আর সাড়া দেননি।

এ বিষয়ে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. রেজাউল করিম বলেন, আমরা গত ১৪ তারিখে একটি সাইনিং কমিটি গঠন করে দিয়েছি। যারা বিষয়টি নিয়ে তদন্ত করছে। খুব দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছি। ওই শিক্ষককে বর্তমানে সকল প্রকার একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Previous Post

আফগানিস্তান বাংলাদেশের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের সূচি ঘোষণা

Next Post

নেপালের বিপক্ষে জয়ী বাংলাদেশ ‘এ’ দলের উজ্জ্বল পারফরম্যান্স

Related Posts

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ
শিক্ষা

এইচএসসি পরীক্ষা : কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন বিতর্কে সিনেট অধিবেশন বর্জন
শিক্ষা

শেখ পরিবারের নামে স্থাপনার নাম পরিবর্তন বিতর্কে সিনেট অধিবেশন বর্জন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষককে চাকরিচ্যুত
শিক্ষা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষককে চাকরিচ্যুত

Next Post
নেপালের বিপক্ষে জয়ী বাংলাদেশ ‘এ’ দলের উজ্জ্বল পারফরম্যান্স

নেপালের বিপক্ষে জয়ী বাংলাদেশ ‘এ’ দলের উজ্জ্বল পারফরম্যান্স

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ঢাকায় জামায়াতের সমাবেশ আজ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের চার এমপি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

বুধবার বন্ধ থাকবে দেশের সব তেলের ডিপো: বিপিসি

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

প্রধান সম্পাদক : কুদরাত -ই-খোদা

ব্যবস্থাপনা সম্পাদক : রুবেল গাজী

ই-মেইল: [email protected]
  • বিদ্যুৎ জ্বালানি
  • আইন ও অপরাধ
  • সাক্ষাৎকার
  • সাহিত্য
  • মতামত
  • অন্যান্য

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

16 August 2025

রাবি শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

centralnewsstation.com
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থ-বাণিজ্য
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • আইন ও অপরাধ
  • অন্যান্য
  • আরও
    • লাইফস্টাইল
    • চাকরি
    • সাহিত্য
    • প্রবাস
    • বিদ্যুৎ জ্বালানি
    • মতামত
    • ধর্ম
    • সাক্ষাৎকার