নুরুল ইসলাম সেলিম, কক্সবাজার:
রামু দক্ষিণ মিঠাছড়ি সমিতি পাড়ায় দীর্ঘ ৭০ বছরের প্রাচীন সরকারি গোপাটের চলাচলের রাস্তা হতে মাটি কাটায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠছে।
রামু থানার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে ৬ নংওয়ার্ডের বাসিন্দা বদিউল আলম – জানান সরকারী গোপাট রাস্তা দখল করে অবৈধ ভাবে মাটি বিক্রিৎকরার ফলে দীর্ঘ ৭০ বছরের অধিক যাবত বসবাসরত ২৫ /৩০ টি পরিবারসহ একে আজাদ উচ্চ বিদ্যালয়, নিজের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিকা মাদ্রাসা রশিদি আজিজুল মাদ্রাসার অসংখ্য শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে নানাবিধ সমস্যায় জর্জরিত হচ্ছে প্রতিনিয়ত।
স্হানীয় জনগনের বাধাঁ উপেক্ষা করে রাস্তার মাঠি কাটার মত গুরুতর অপরাধ করেও পাড় পেয়ে যাচ্ছে এলাকার ভুমিদ্যসুরা। এই ব্যাপারে মাটি কাটা বন্ধ করার জন্য রামু নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে।
প্রতিদিন দিনরাত এস্কেলেটর দিয়ে মাঠি কেটে অসহায় গরিব কৃষকদের ধানী জমির উর্বর মাটিগুলো নিয়ে যাচ্ছে কতিপয় লোকজন। ফসলী জমি ঘরে তোলার পর স্হানীয় ভুমিদ্যসুরা প্রশাসন কে তোয়াক্কা না করে রাস্তা কেটে পুকুর সৃষ্টি করা হচ্ছে বলে এলাকাবাসীরা জানান।
দ্রুত ব্যবস্হা না নিলে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে যাবে। তাই ভুমিদ্যসুদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা।










Discussion about this post